logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

ইন্টারনেটের ট্রোজান ভাইরাস

প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ৮:৩৬ পূর্বাহ্ণ

www.purbodeek.com

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক ::

ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন ব্যানারে নানা কোম্পানির নানা অফার, লিংক-এর পর লিংক। সেই সঙ্গে হয়ত রয়েছে ফেসবুক, টুইটার, গুগল-এর ‘বাটন’। এদের অধিকাংশই কিন্তু ট্রোজান ভাইরাস হিসেবে কাজ করছে।

সব ইন্টারনেট ব্যবহারকারী ব্যাপারটা জানেন: কোনো ওয়েবসাইট খুললেই তার সঙ্গে না চাইতেই নানা ধরনের উইন্ডো উঠে আসে। তাতে নানা রকমের অফার: মেল অর্ডার সংস্থা, কিংবা ইলেকট্রিক কোম্পানি, কিংবা টেলিফোন কোম্পানির নিত্যনতুন অফার – সুন্দর করে ভিডিও, ছবি আর বিজ্ঞাপন দিয়ে সাজানো। মজার কথা, এই সব অফার যেন একেবারে ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিত্ব ও স্বভাব-চরিত্রের সঙ্গে মিলিয়ে করা। তার ফলে অনেক ইউজার-এর মনে হতে পারে, কে বা কারা তাদের উপর বিশেষ নজর রাখছে!

একটি ওয়েবসাইটে যাওয়ার অর্থ শুধু সেই সংক্রান্ত বিষয়বস্তুই নয়, সঙ্গে একগাদা বিজ্ঞাপনের ব্যানার এসে জড়ো হয় ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটারে, যা থেকে অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলি ব্যবহারকারীর সার্ফিং আচরণ বিশ্লেষণ করতে পারে। কার্লসরুয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের টিল নয়ডেকার বলেন: ‘‘নিজের ব্রাউজারে তৃতীয় পক্ষের এই ধরনের তথ্য – যেমন ধরুন বিজ্ঞাপনের ব্যানার – ডাউনলোড করার অর্থ যে, আমি যে আইপি অ্যাড্রেস থেকে সার্ফ করছি, সে ঠিকানা সেই তৃতীয় পক্ষের কাছে পৌঁছে যাবে। পরে বিজ্ঞাপনদাতা সেই ঠিকানায় গিয়ে দেখতে পাবে, সেখানে কী তথ্য আছে এবং সেই পন্থায় ইন্টারনেট ব্যবহারকারী ও সেই ব্যবহারকারীর পছন্দ-অপছন্দের মধ্যে যোগসূত্রটি আবিষ্কার করতে পারবে।”

সার্ফিং সংক্রান্ত তথ্য

কার্লসরুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে তথ্য-প্রযুক্তির চার ছাত্র. অলিভার, আরিস, ফাবিয়ান ও মিশায়েল একটি সফটওয়্যার ডেভেলপ করেছেন, যা থেকে দেখা যায়, কোন কোন কোম্পানি ইউজারের সার্ফিং সংক্রান্ত তথ্য পেতে পারে এবং সারা বিশ্বে কোথায় কোথায় সেই তথ্য গিয়ে পৌঁছচ্ছে। এদের চারজনই স্নাতকোত্তর গবেষণায় ব্যস্ত এবং তাদের রিসার্চ গাইড হলেন টিল নয়ডেকার। নয়ডেকার-এর ভাষ্যে: ‘‘এই সফটওয়্যারের লক্ষ্য হলো এমন সব গুরুত্বপূর্ণ তথ্যকে দৃশ্যমান করা, যা ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণত দেখতে পান না। অর্থাৎ বিশ্বের একটি মানচিত্রে দেখানো হচ্ছে, ব্যবহারকারীর তথ্য কী পরিমাণে বিশ্বের কোন কোন স্থানে গিয়ে পৌঁছাচ্ছে। একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর যে বিষয়ে কোনো ধারণাই নেই।”

যে সব থার্ড পার্টি সাপ্লায়ার সঠিক বিজ্ঞাপন দেবার উদ্দেশ্যে ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটারে তথ্যের আদানপ্রদানের উপর নজর রাখছে, তাদের শনাক্ত করে ও তাদের লিংক-গুলো একত্র করে বিশ্লেষণ করাই হল কার্লসরুয়ে-র সফটওয়্যারটির বৈশিষ্ট্য। সার্ফিং-এর সময় ইন্টারনেট ব্যবহারকারী নিজের সম্পর্কে কতটা তথ্য প্রদান করছেন, তা তিনি বিশ্বের একটি মানচিত্র থেকে দেখতে পাবেন। তিনি যে সব ওয়েবসাইটে গেছেন, সেখান থেকে সেই তথ্য সারা বিশ্বে ঘুরছে, যেমন সুইডেন, তেমনই আয়ারল্যান্ডে স্টোর করা হচ্ছে। বিশেষ করে মার্কিন মুলুকের বড় বড় ইন্টারনেট সংস্থাগুলি সেই তথ্য জমা করছে। যতদিন পর্যন্ত সেই তথ্য শুধু বিজ্ঞাপনের কল্যাণে ব্যবহার করা হয়, তাতে আপত্তি না করলেও চলে – কিন্তু গোয়েন্দা তথা গুপ্তচর সংস্থাগুলো যদি সেই তথ্যে হাত বসায়? নয়ডেকার বলেন: ‘‘ইউজার যদি এমন কোনো দেশের বাসিন্দা হন, যেখানকার রাজনৈতিক পরিস্থিতি ঠিক আমাদের মতো নয় – এবং ইউজার যদি সরকারের সমালোচক কোনো পক্ষের ওয়েবসাইটে যান, তাহলে সরকার খুঁজে বার করতে পারেন, কোন নাগরিক ঠিক কোন তথ্যের খোঁজ করছেন। এমনকি সরকারের পক্ষে সে ধরনের নাগরিকদের শনাক্ত করাও সম্ভব।”

লগ-ইন করা থাকলে বিপদ

কোন ইউজার কোন ওয়েবসাইটে যাচ্ছেন, সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব হয়েছে সোশ্যাল নেটওয়ার্ক-গুলো চালু হওয়ার পর। কোনো পরিচিত কিংবা অপরিচিত ওয়েবসাইটে ফেসবুক, টুইটার এবং গুগল-এর ‘বাটন’-গুলো ট্রোজান ভাইরাসের মতো কাজ করে: সেগুলো ক্লিক না করলেও তারা ইউজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে থাকে। আর যদি ইউজার যুগপৎ কোনো সোশ্যাল নেটওয়ার্কে লগ-ইন করে থাকেন, তাহলে তো সেটা আরো বিপজ্জনক! নয়ডেকার সাবধান করে দিলেন: ‘‘ফেসবুক প্রোফাইল না থাকলে ইউজার অন্তত খানিকটা অজ্ঞাত থাকেন: থার্ড পার্টি সাপ্লায়ার বা তৃতীয় পক্ষ বড়জোর জানতে পারে যে, কোনো একজন ইউজার কোনো বিশেষ ওয়েবসাইটে গেছেন। কিন্তু যদি ইউজারের ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং তিনি লগ-ইন করে থাকেন, এমনকি পরে কোনো সময়েও, তাহলে ফেসবুক-এর পক্ষে ইউজারের নিজের অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে সেই অ্যাকাউন্টের লাইক-বাটন-গুলির তথ্যের যোগাযোগ স্থাপন করা সম্ভব।”

অ্যাড-ব্লকার তোমাকে লক্ষ্য রাখছে?

ফেসবুক প্রোফাইলের সঙ্গে ইউজারের সার্ফিং আচরণের যে যোগাযোগ, তা ফেসবুকের পক্ষে বিশেষভাবে মূল্যবান। ‘অ্যাড-ব্লকার’, অর্থাৎ বিজ্ঞাপন প্রতিরোধী প্রোগ্রাম দিয়ে কি ‘আত্মরক্ষা’ করা যেতে পারে? দৃশ্যত নয়, জানালেন নয়ডেকার: ‘‘অ্যাড-ব্লকার’-এর সমস্যা হলো, সেগুলো সাধারণত প্লাগ-ইন হিসেবে ব্রাউজার-এ থাকে। অর্থাৎ ছোট ছোট প্রোগ্রাম, যা সরাসরি ইউজারের ব্রাউজারের মধ্যেই কাজ করে এবং সেই পদ্ধতিতে – অন্তত তর্কের খাতিরে – ইউজারের গোটা সার্ফিং আচরণের উপর নজর রাখতে পারে ও তার খবরাখবর কোনো তৃতীয় পক্ষের কাছে পৌঁছে দিতে পারে।”

অর্থাৎ জলে কুমির, ডাঙায় বাঘ। কিন্তু ইউজাররা যতদিন ইন্টারনেটের কাছ থেকে নিখর্চায় নানা পরিষেবা প্রত্যাশা করবেন, ততদিন কিছুই বদলাবে না, কেননা বিনামূল্যে কিছুই পাওয়া যায় না। আমরা ঐ নিখর্চার পরিষেবার মূল্য চোকাই আমাদের ব্যক্তিগত তথ্য দিয়ে। কার্লসরুয়ে-র সফটওয়্যার আমাদের সেই অনিচ্ছাকৃত তথ্যের প্রবাহ সম্পর্কে কিছুটা সচেতন করে তোলে বৈকি!

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top