logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

আ ফ্রি কা র ক বি তা

প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৪, ৮:১১ পূর্বাহ্ণ

আ ফ্রি কা র ক বি তা

অনুবাদ : চরু হক

www.purbodeek.com

লিওপল্ড সেডর সেঙ্ঘর-এর কবিতা

www.purbodeek.com

পরিদর্শন

অন্তরঙ্গ আধো অন্ধকার এক বিকালের স্বপ্ন দেখি আমি

আমার উপর দিয়ে সারাজীবনের ক্লান্তি ভ্রমণ করে গেছে

ভ্রমণ করে গেছে সারাবছরের ক্ষয়, একযুগের পরিচয়

গ্রামে অগভীর সমুদ্রের উপর যে দিগন্ত ঝুলে থাকে

সেই দিগন্তের মৃতদের শোভাযাত্রার মতো…

একই সূর্য এখানে যা কেবল মরীচিকায় ভরা

সেই একই আকাশ যেখানে কেবল গোপন উপস্থিতি

একই আকাশ মৃতদের আহ্বানে ভীত সন্ত্রস্ত থাকে

এবং হঠাৎ মৃত্যু চুপিসারে এগুতে থাকে আমার দিকে।

www.purbodeek.com

আমি তোমার নাম ধরে ডাকবো

নায়েত, আমি তোমার নাম ধরে ডাকবো, আহ্বান করবো নায়েত,

দারুচিনির মতো অপূর্ব তোমার নাম নায়েত

এ তো সেই সুগন্ধী যার মধ্যে ঘুমিয়ে আছে লেবু বাগান

তোমার নাম যেন প্রস্ফুটিত কফি শাখার স্বচ্ছতায় স্নাত

এর সাথে মিল পড়ে সাভানার, মধ্যদিনের পৌরুষভরা সূর্যালোকে

প্রস্ফুটিত করে নিজেকে।

এ যেন কোনো শিশিরের নাম

তেঁতুল গাছের ছায়ার থেকেও স্নিগ্ধ

সমস্ত দিনের রৌদ্রতাপ যেখানে নীরব হয়ে গেছে

সেই ছোট্ট গোধূলির চেয়েও মনকাড়া।

নায়েত, সোনালি মুদ্রা এক, জ্বলজ্বলে কয়লা

আমার রাত্রি তুমি, আমার সূর্য!

আর আমি সেই বীরপুরুষ যে এখন তোমার নাম

উচ্চারণের জন্য এখানে এসেছে,

ইলিসার রাজকন্যা, নিষ্ঠুর নিয়তি যাকে নিশ্চিহ্ন করেছে

ফিটা নগরী হতে।

তোমার কৃষ্ণ মুখমণ্ডল

তোমার দু-হাতের মধ্যে ধরে রেখেছো যোদ্ধার কৃষ্ণ মুখমণ্ডল

যেন ভাগ্যতাড়িত কোনো গোধূলি

পাহাড় ছায়ায় দাঁড়িয়ে তোমার চোখের উপকূলে আমি সূর্যাস্ত দেখি

আবার কখন যে দেখতে পাবো আমার আপনভূমি,

তোমার মুখমণ্ডলের স্বচ্ছ নীল আকাশ?

তোমার কালো বুকের টেবিলে কবে বসতে পারবো আবার?

আবছায়ায় খেলা করছে মিষ্টি ভাবনার বাসাগুলো

অনেক আকাশ আমি দেখবো হয়তো-বা

মিলবো অনেক চোখের তারার সাথে,

অনেক ওষ্ঠ আমি পান করে  নেবো

যা নাকি লেবুর চেয়েও তাজা…

ঘুমোবো অনেক কেশদামের নিচে যা আমাকে রক্ষা করবে ঝড়-ঝাপটা থেকে

কিন্তু প্রতি বছর যখন বসন্তের স্পর্শ এসে জ্বালিয়ে দেবে প্রতিটি শিরাকে

আমি তখন নতুন করে কাঁদবো আমার বাড়ির জন্য

কাঁদবো তৃষ্ণার্ত সাভানার উপর তোমার অঝোর চোখের বৃষ্টির অপেক্ষায়।

[লিওপল্ড সেডর সেঙ্ঘর (Léopold Sédar Senghor) এর জন্ম ১৯০৬ সালে সেনেগালে। তাঁর বাবা ছিলেন একজন বাদাম ব্যবসায়ী এবং রোমার ক্যাথলিক। ডাকারে লাইসে থেকে তিনি বেশ সাফল্যের সাথে অধ্যয়ন শেষে ১৯২৮ সালে প্যারিসের লাইসে লুইস ল্য গ্র্যান্ডে গমন করেন। প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এখানে তিনি আইমে সেজোয়ার ও ডামাসের সঙ্গে পরিচিত হয়ে নেগ্রিচ্যুড (Négritude) নামে এক সাংস্কৃতিকি আন্দোলন শুরু করেন। ১৯৬০ সালে তিনি সেনেগালের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন এবং ১৯৮১ সালে সেই পদ থেকে অবসর গ্রহণ করেন। আফ্রিকান সংস্কৃতি ও মূল্যবোধ সারা বিশ্বে প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ২০ ডিসেম্বর ২০০১ সালে তিনি মারা যান।]

ক্রিস্টফার ওকিগবো-এর কবিতা

www.purbodeek.com

আহুতি

তালবনের ঢাক ঢোলের গর্জনের ভেতর

জেগে উঠেছে আত্মারা

আমি ভ্রমণ করেছি

আমার পেন্টাগন নিয়ে

ভ্রমণ করেছি বিশালতায়,

প্রাচুর্যের পদরেখা ধরে।

তালবনে

জেগে উঠছে আত্মারা

ঢাক ঢোলের তীক্ষ্ণ গর্জনের

গহীন অন্তরালে।

www.purbodeek.com

চোখগুলো খুঁজছে তারাদের

সৈকতের দিকে চেয়ে আছে চোখ দুটি

চেয়ে আছে, বিশালতার দিকে

আকাশের অন্তরঙ্গতার পাশে

নক্ষত্ররা ঝরতে থাকবে সেখানে ।

যে গোপন কথাটি আজো বলা হয়নি কারো কানেই

সে কথাটি আমি রোপণ করেছি

সৈকতের এই বালিতে

তাই চুরচুর করে ফেলছে আমাকে

পাথরে আছড়ে পড়া লবণশুভ্র ফেনা

আর সমুদ্রতরঙ্গ

চিংড়ি আর শামুকের আয়োডিন গন্ধ

লবণের শূন্যতার ভেতর

সরল আর স্বদেশী।

কার গোপন বাণী আমি রোপণ করেছি

এই সৈকতের বালুকাবেলায়

এই বৃষ্টির ছায়ায়

এই রৌদ্রতাপিত সমুদ্রতীরে,

নারী ও পুরুষের মাথার উপর।

www.purbodeek.com

প্রস্তাবনা

ইডোটো, মা আমার,

তোমার সামনে আমি

উলঙ্গ হয়ে দাঁড়িয়ে,

জলের মতো তোমার উপস্থিতি

যেন বেসামাল আশ্চর্য কিছু

শিমখেতের উপর ঝুঁকে

আমি হারিয়ে গিয়েছি

তোমার পুরাণকাহিনির মধ্যে।

তোমার ক্ষমতার নিচে

আমি দাঁড়িয়ে আছি খালি পায়ে

প্রহরীশব্দগুলোকে ধরে আনতে

স্বর্গদুয়ার থেকে

আমার কান্নার অতলতা চিরে।

কামনার ফুল

ফুলগুলোও অশ্রু বিসর্জন করতে লাগলো

যে নীরব হয়ে গেছে চিরতরে তার জন্যে,

তার আগমন

উদ্যাপিত হচ্ছে মৃদু আলোয় নীরব ঘণ্টাধ্বনিতে

স্বর্গের তর্ক বিতর্ক শেষ করে

আবার আসবেন যিশুখ্রিস্ট

আবার আসবেন তিনি।

ধৈর্যের আঙুলগুলো

তালকুঞ্জকে নিবেদন করবে

সবুজ শান্তির গান

তার পাঁচ আঙুলের কারুকার্যে…

[ক্রিস্টফার ইফিকান্ডু ওকিগবো (Christopher Ifekandu Okigbo) ১৬ আগস্ট ১৯৩০ সালে নাইজেরিয়ায় জন্ম গ্রহণ করেন। তিনি ইউমাহিয়ার সরকারি কলেজে এবং ইবাদান এর বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশুনা করেন। সেখানে তিনি প্রচুর ক্লাসিক রচনা  পড়ে নিজেকে সমৃদ্ধ করেন। তিনি ১৯৬৭ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। ঐ বছরই সেপ্টেম্বর মাসে যুদ্ধক্ষেত্রে তার অকাল মৃত্যু হয় । তার কবিতা এতই শক্তিমান আর প্রাণস্পর্শী যে নাইজেরিয়ার অনেক তরুণ কবিই তার সৃষ্টির দ্বারা প্রবলভাবে আন্দোলিত ও প্রভাবিত। বাংলায় তরজমাকৃত কবিতাগুলো ক্রিস্টফার ওকিগবোর স্বর্গদুয়ার (১৯৬১) কাব্যগ্রন্থ থেকে সংকলিত।]

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top