logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এম এ রহিম শহিদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট আদায়ের অভিযোগ মিছবাহুর রহমানের

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২০, ৫:৩৩ অপরাহ্ণ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব ::

আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চশমা প্রতীকের প্রার্থী মিছবাহুর রহমান তার প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এম এ রহিম শহিদের বিরুদ্ধে অনৈতিক উপায়ে ও টাকার বিনিময়ে ভোট আদায়ের চেষ্টা, নিজ গাড়িতে সরকারি স্টিকার ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ এনেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে গণমাধ্যমে আসা বক্তব্যের লিখিত প্রতিবাদ করেছেন। তবে টাকার বিনিময়ে ভোট আদায়ের চেষ্টাকে ভিত্তিহীন বলেছেন এম এ রহিম শহিদ।

আজ ১৭ অক্টোবর মিছবাহুর রহমান স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র গণমাধ্যমে পাঠান। এই অভিযোগপত্রে তিনি বলেন, ‘মোটর সাইকেল মার্কার প্রার্থী এম এ রহিম শহিদ নিজ গাড়িতে সরকারি স্টিকার ব্যবহার করছেন এবং ভোটারদের বিভিন্নভাবে অনৈতিক উপায়ে প্রভাবিত করে যাচ্ছেন।’

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, ‘এ ব্যাপারে ইতোমধ্যে জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। ভোটাররা বিভিন্নভাবে অভিযোগ করছেন যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী টাকার বিনিময়ে ভোট আদায়ের চেষ্টায় লিপ্ত আছেন।’

মিছবাহুর রহমান আরো উল্লেখ করেন ‘আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সাম্প্রতিক দুই একটি গণমাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসত্য ও মনগড়া তথ্য দিয়ে নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম প্রশ্নবিদ্ধ করার হীন মন-মানসিকতায় লিপ্ত রয়েছেন। সেই সাথে ভোটারদের বিভ্রান্ত করছেন যা মোটেই কাম্য নয়। আমি এসব ভিত্তিহীন বক্তব্য ও অপপ্রচারের নিন্দা জানাই।’

এ ব্যাপারে জেলা পরিষদ উপ-নির্বাচনের মোটর সাইকেল প্রতীকের প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ পূর্বদিককে বলেন, আমি একজন সিআইপি হিসাবে গাড়িতে স্টিকার ব্যবহার করতেই পারি। তবে টাকা দিয়ে ভোট আদায়ের অভিযোগটি ভিত্তিহীন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (মিছবাহুর রহমানের) লোকজন সরকারি গাড়ি ব্যবহার করে তার পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগ আনেন।

এম এ রহিম শহিদ আরো বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিছবাহুর রহমানের লোকজন আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রতিনিয়ত হুমকি-ধমকি প্রদান করছে। ভোট প্রকাশ্যে টেবিল কাস্ট না করলে সেন্টারে প্রবেশ করতে দেয়া হবে না বলেও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি এসব বিষয়ে জেলা নির্বাচন অফিসে এ পর্যন্ত ৭টি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চশমা প্রতীকের প্রার্থী মিছবাহুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকের এম এর রহিম (সিআইপি) প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। উভয় প্রার্থীই নির্বাচনী আচরণ-বিধি লঙ্গনসহ বিভিন্ন অভিযোগ করেছেন।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ উপ-নির্বাচনের চশমার প্রার্থী আলহাজ মো. মিছবাহুর রহমান বলেন, এম এ রহিম শহিদ যে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছেন তার প্রমাণ আমার কাছে আছে। আমি নির্বাচন কমিশনের কাছে এর আগেও একটি অভিযোগ দিয়েছি আগামীকালও প্রমাণসহ আরো একটি অভিযোগ দাখিল করবো।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, দুই প্রার্থীই পক্ষে-বিপক্ষে অভিযোগ করেছেন। আমরা তার জবাব দিয়েছি। ভোটারদের মধ্যে টাকা বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে আমরা নির্বাচনী আচরণ-বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো।

তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট হচ্ছে প্রার্থী ও ভোটারদের নাগরিক অধিকার। মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে ভোট প্রদান ও গ্রহণ নির্বিঘ্ন হবে। স্বচ্ছভাবে যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নির্বাচন কমিশন সেই ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top