logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

‘আমলাদের সঙ্গে খালেদার বৈঠক’ নিয়ে উত্তপ্ত হয় ওঠছে রাজনীতি

প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৪, ৬:৩১ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমান ও সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি’র পক্ষ থেকে বৈঠকের কথা অস্বীকার করা হয়েছে। তবে এই নিয়েই বাংলাদশের রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে। চলছে বিবৃতি, পাল্টা বিবৃতি।

সংবাদ মাধ্যম বলছে, খালেদা জিয়া বৃহস্পতিবার রাত নয়টার পরে তাঁর গুলশানের অফিসে কয়েকজন বর্তমান এবং সাবেক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। গণমাধ্যমে কর্মকর্তাদের নাম পরিচয় এবং ভিডিও ফুটেজ প্রকাশিত হলেও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানাতে পারেনি।

গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই বৈঠক নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘‘খালেদা জিয়ার সঙ্গে ওই বৈঠকে অংশ্রগহণকারীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।” তিনি খালেদা জিয়াকে ‘গভীর রাতের ষড়যন্ত্র’ ত্যাগের পরামর্শ দেন।

এরইমধ্যে ওই বৈঠক নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছেন, ‘‘বেগম খালেদা জিয়ার সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী গোপন বৈঠক করেছেন তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারের কাছে রয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।” তিনি বলেন, ‘‘গোপন বৈঠক সম্বন্ধে গোয়েন্দারা আগেই জানত।” এক্ষেত্রে গোয়েন্দাদের কোনো ব্যর্থতা ছিল না বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘‘সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে উসকানি দেয়ার মামলায় খালেদা জিয়াই হবেন প্রধান আসামি।” তিনি দাবি করেন, ‘‘বিএনপির এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। উত্তরায় মাহমুদুর রহমানের নেতৃত্বে ২০০৬ সালেও এমন বৈঠক হয়েছে।” প্রশাসনের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘‘তাঁদেরকে তাঁদের কাজই করতে হবে। গভীর রাতে বৈধ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করা তাঁদের কাজ নয়। এটি অপরাধ। এই অপরাধ কেবল তাঁরাই করেননি। সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে উসকানি দেওয়ার অভিযোগে এই মামলায় প্রধান আসামি হবেন খালেদা জিয়াই।”

অন্যদিকে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘‘খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের কোনো বৈঠক হয়নি। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার নজির বিএনপি-র নয়, বরং তা আওয়ামী লীগের।”

বৃহস্পতিবারের বৈঠক নিয়ে গণমাধ্যমের খবরের কোনো ভিত্তি নেই দাবি করে ফখরুল বলেন, ‘‘গুলশানের কার্যালয়ে সব সময় মিটিং হয়। প্রতিদিন দলের উপদেষ্টারা আসেন। কিন্তু বৃহস্পতিবারের মিটিং নিয়ে পত্র-পত্রিকা ও গণমাধ্যমে যেসব সংবাদ বেরিয়েছে, এর কোনো সত্যতা নেই।”

তিনি বলেন, ‘‘দেশের রাষ্ট্র্র ক্ষমতায় বসতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্রের দরকার হয় না। তিনি রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি। ষড়যন্ত্র-চক্রান্ত বরাবরই আওয়ামী লীগ করে আসছে।”

আর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খালেদা জিয়া গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করছেন। তিনি দাবি করেছেন, ‘‘সরকার যেভাবে ছক তৈরি করছে তাতে যে-কোনো মুহূর্তে দেশনেত্রীকে (খালেদা জিয়া) আটক করতে পারে।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘যে যেখানে আছেন সেখান থেকেই প্রস্তুতি নিন। যাতে সময় হলেই বেরিয়ে পড়তে পারেন। নেত্রীর নির্দেশের অপেক্ষায় বসে থাকবেন না।”

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top