logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সুন্দর ও দীর্ঘজীবন পেতে কিছু সহজ পরামর্শ

প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৪, ৭:০১ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

হেলথ ডেস্ক ::

এই সুন্দর ভুবন ছেড়ে কে আর চলে যেতে চায়? দীর্ঘ জীবন যে সবারই কাম্য। তবে সেই জীবন কি সুস্থ, সুন্দর হবে? না অসুস্থ অবস্থায় শুধু বেঁচে থাকাটাকেই আপনি জীবন বলবেন? এ বিষয়েই বিশেষজ্ঞদের কিছু পরামর্শ।

www.purbodeek.com

দীর্ঘজীবী হওয়ার রহস্য কী?

জার্মানিতে বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এর পেছনে রয়েছে অনেক কারণ। তবে সুশৃঙ্খল জীবনযাত্রা অবশ্যই একটা বড় কারণ। সুশৃঙ্খল জীবন-যাপন বলতে ঠিক কী বোঝায়? শুধু খাওয়া-দাওয়া, ব্যায়াম, নাকি দীর্ঘজীবী হওয়ার রহস্য অন্য কিছু? বিশেষজ্ঞরা কী বলেন?

www.purbodeek.com

জাদুকরী শব্দ – ‘অ্যান্টি এইজিং’

এই জাদু শব্দটির মধ্যে কী লুকিয়ে আছে? জার্মান বিশেষজ্ঞদের মতে, দীর্ঘজীবী হতে তিনটি জিনিস প্রয়োজন। শিক্ষা বা জ্ঞান অর্জন, হাঁটাচলা, অর্থাৎ সচল থাকা এবং ভালোবাসা। আর এ তিনটি বিষয়ই রয়েছে মানুষের নিজের হাতে, যা প্রকৃতিই তাদের দিয়েছে। তাই এই বিষয়গুলোকে গুরুত্ব দিলেই তারুণ্য ধরে রাখা সম্ভব।

www.purbodeek.com

দীর্ঘজীবী হওয়ার রাজকীয় পন্থা

তারুণ্য ধরে রাখতে বা দীর্ঘজীবী হতে নিয়মিত উপোস করা বা রোজা রাখা – এর মানে কিন্তু না খেয়ে থাকা নয়। ‘‘সপ্তাহে দু’দিন রাতের খাবার বিকেল চারটায় এবং আরো দু’দিন সন্ধ্যা ৬টায় খেতে হবে। খালি পেটে বিছানায় যাওয়া এবং খাওয়ার সময় পেট ভরে না খাওয়া।’’ বলেন প্রফেসর ডা. ইয়োহানেস হুবার।

অনেক রোগের ঝুঁকি কমায়

ডা. হুবার আরো বলেন, রাতে কম খেলে ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্মৃতিভ্রষ্ট হওয়ার ঝুঁকি কমে। তাছাড়া রাতে দু-চার দিন পেট খালি থাকলে, অর্থাৎ কম খেলে রক্তে শর্করার মাত্রা কমে এবং প্যানক্রিয়াসে ইনসুলিনের মাত্রা হ্রাস পায়। এছাড়া রাতে শরীরের বিভিন্ন অংশ বিশ্রাম করারও সুযোগ পায়।

www.purbodeek.com

মানসিকভাবে সুস্থ থাকতে মস্তিষ্কের ব্যায়াম

মানসিকভাবে সুস্থ থাকাই তরুণ মস্তিষ্কের প্রমাণ। তাই ‘‘প্রতিদিন একটি করে কবিতা মুখস্থ করুন, পড়ুন আর ৫০ বছরের পর যে কোনো বাদ্যযন্ত্র বা বিদেশি ভাষা শেখা শুরু করুন।’’ এগুলো ব্রেনের স্টেম সেলগুলো সক্রিয় রাখতে সাহায্য করে। ফলে স্মৃতি শক্তির ট্রেনিং হয়, যা আলৎসহাইমার মতো অসুখের ঝুঁকি কমায়।

www.purbodeek.com

ভালোবাসা

মানসিক কষ্ট হৃদয় ভেঙে দেয়, সেকথা কে না জানে। সুস্থ শরীর এবং মনের জন্য ভালোবাসা অপরিহার্য। তাই ‘‘নিজে ভালোবাসুন এবং অন্যকে ভালোবাসার সুযোগ দিন। দাম্পত্যজীবন যেন সুখের ও মধুর হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিন। কারণ তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে সুস্থ যৌনজীবনের ভূমিকা অনেক।’’

খাওয়া-দাওয়া

শরীরের এবং মস্তিষ্কের জন্য প্রয়োজন সামুদ্রিক মাছ, শাক-সবজি, ফল, আঁশযুক্ত খাবার, বাদাম, বিশেষকরে কাঠ বাদাম ও আখরোট। পাশাপাশি গ্রিন টি ও যথেষ্ট পরিমাণে পানি পান করা উচিত। আর অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান থেকে দূরে থাকা। মোট কথা খাদ্যের পুষ্টিগুণ বা মানই আসল, খাবারের পরিমাণ নয়।

www.purbodeek.com

ব্যায়াম

স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বারবারা ফেবার্স লিপমান মনে করেন, তারুণ্য ধরে রাখতে হাঁটা-চলা বা ব্যায়ামের জুড়ি নেই। বয়স বাড়ার সাথে সাথে হাড়গুলো ক্ষয় হতে শুরু করে, কাজেই ছোটবেলা থেকেই নিয়মিত হাঁটা, সাইকেল চালানো বা হালকা ব্যায়াম করতে হবে, সপ্তাহে অন্তত তিনদিন ৪৫ মিনিট করে।

www.purbodeek.com

মনকে প্রফুল্ল রাখা

সুশৃঙ্খল জীবন, স্বাস্থ্যকর খাবার, ব্যায়ামের পাশাপাশি মনকে প্রফুল্ল রাখা এবং স্ট্রেস থেকে দূরে থাকা দরকার। যাঁর যা ভালো লাগে দিনে কিছুক্ষণের জন্য হলেও তা করুন। যেমন গান শোনা, বন্ধুকে ফোনা করা, গাছের চর্চা বা কম্পিউটার গেম খেলা। এছাড়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে যথেষ্ট ঘুমেরও প্রয়োজন।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top