logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. সিলেট

বিয়ানীবাজারে হিন্দুদের মন্দিরে ইসলামপন্থীদের হামলা, নিহত ১

প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ

বিয়ানীবাজার সংবাদদাতাঃ

হিন্দু মেয়ের সাথে প্রেমে জড়িত মুসলিম যুবকের শাস্তির দাবী ও মন্দিরে হামলাকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ১ জন নিহত এবং ১৫/২০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার ৮ নং তিলপাড়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত গাংকুল গ্রামে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে নিহত মাদরাসা ছাত্র ইমন রজব গ্রামের সিরাজ মিয়ার পুত্র এবং কট্রর-উগ্র ইসলামী সংগঠন তালামীযে ইসলামীয়ার কর্মী বলে জানা গেছে।

খৌঁজ নিয়ে জানা যায়,’কয়েকদিন পূর্বে রীতা চন্দ্র দাস নামে এক হিন্দু যুবতীর সাথে আব্দুল মুক্তাদির নামে এক মুসলিম যুবকের প্রেমের সম্পর্কের কথা ফাঁস হয়। এ খবরে এলাকায় রীতিমত তোলপাড় চলছিল। হেফাজত এবং তালামীয সহ ইসলাম পন্থীরা এ সংবাদ জানার পর থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা সম্মিলিত হয়ে ঐ যুবককে সম্পর্কচ্ছেদ করে স্বধর্মে ফেরার আল্টিমেটাম দিয়েছিল। আল্টিমেটাম না মানার কারণে তারা গতকাল বিকালে মাদরাসা ছাত্রদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় দাসউরা বাজার থেকে মিছিল শুরু হয়ে হিন্দু অধ্যুষিত গ্রাম গাংকুলে প্রবেশ করে সন্ধ্যার একটু পূর্বে। এসময় মিছিলে যোগদানকারী হেফাজত ও তালামীযের উগ্র কর্মীরা গ্রামে অবস্থিত ‘হিন্দু মুসলিম যুব পরিষদ’র কার্যালয় এবং একটি মন্দিরে ভাংচুর শুরু করে। মন্দিরে হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা এগিয়ে এসে উগ্রপন্থীদের হাত থেকে ঐতিহ্যবাহী মন্দির রক্ষার চেষ্টা চালান। এসময় উগ্রপন্থীরা মন্দির রক্ষায় এগিয়ে আসা স্থানীয় হিন্দু-মুসলিমদের উপরও চড়াও হয়। এতে শুরু হয় উভয়পক্ষে সংঘর্ষ। এসময় ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে তালামীয কর্মী ইমন সহ বেশ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় ইমনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমন তালামীযে ইসলামীয়ার নেতা আব্দুল বাছিত জবলুর ছোট ভাই এবং স্থানীয় মাদরাসার ছাত্র বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারশেল,কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত ৪ জনকে আটক করে। আকটকৃতদের নাম হচ্ছে সাহাব উদ্দিন,বিমল দাস,আলী হোসেন ও রনি দাস।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে এ প্রতিবেদকের যোগাযোগ হয় সাবেক ইউপি সদস্য,আওয়ামীলীগ নেতা ইসলাম উদ্দিন এবং বর্তমান ইইপি সদস্য জামাল হোসেনের সাথে। তারা জানান,গাংকুল গ্রামের মস্তফা উদ্দিনের ছেলে আব্দুল মুক্তাদির ও তার বড় ভাই সাহাব উদ্দিন জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা মুসলিম হয়েও দীর্ঘদিন থেকে হিন্দুদের সাথে ব্যবসা সহ নানা সখ্যতা গড়ে তুলেছেন।’হিন্দু মুসলিম যুব পরিষদ’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করে মুক্তাদির সেটার নেতৃত্ব দিচ্ছে। তাদের বিরুদ্ধে বারবার ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা তাদেরকে বারবার সতর্ক করলেও তারা এসবের পরোয়া করেনি। সম্প্রতি আব্দুল মুক্তাদিরের সাথে হিন্দু একটি মেয়ের অবৈধ প্রেমের সম্পর্ক এলাকায় জানাজানি হয়েছে। এ নিয়ে ধর্মপ্রাণ লোকেরা তাদের উপর আরো ক্ষীপ্ত হয়েছে। গতকাল ক্ষোব্ধ ধর্মপ্রাণ মুসলমানরা আব্দুল মুক্তাদিরের বিচারের দাবীতে মিছিল নিয়ে গাংকুল গ্রামে প্রবেশ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মারা গেছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ইউনিয়নের জনপ্রতিনিধিরাও পরিস্থিতি শান্ত রাখতে ভূমিকা রাখছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী,এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ সহ ২৫/৩০ জনকে অজ্ঞাত আসামী করে আজ থানায় মামলা করা হয়েছে। নিহত ইমনের বড় ভাই আব্দুল বাছিত জবলু এ মামলা দায়ের করেছেন। ৯ জনের মধ্যে গ্রেফতার ৪ জন রয়েছেন। মামলার বাকী ৫ আসামী হলেন আব্দুল মুক্তাদির,রিপন আহমদ,স্বপন চক্রবর্তী,সবুজ কুমার ও হীরা।

সার্বিক বিষয় জানতে যোগাযোগ করা হলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ময়না তদন্ত শেষে নিহত ছাত্রের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদেরকে ধরতে পুলিশি অভিযান চলছে।

সিলেট এর আরও খবর
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

সিলেটের সাংবাদিক
আকাশ চৌধুরীর বাসায় ইফতারে ভারতীয় সহকারী হাইকমিশনার

পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে

পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড
সিলেটের ১টি উপজেলা থাকছে ফ্যামিলি কার্ড প্রকল্পে

এগিয়ে আছেন শাম্মী-সামিরা-পপি
সিলেটে সংরক্ষিত আসনে আলোচনায় ১০ নেত্রী

এগিয়ে আছেন শাম্মী-সামিরা-পপি
সিলেটে সংরক্ষিত আসনে আলোচনায় ১০ নেত্রী

কমলগঞ্জের সন্তান মন্ত্রী
সিলেটের জামাই প্রধানমন্ত্রী : কুলাউড়ার বিরোধী দলীয় নেতা

কমলগঞ্জের সন্তান মন্ত্রী
সিলেটের জামাই প্রধানমন্ত্রী : কুলাউড়ার বিরোধী দলীয় নেতা

মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্ক : শিক্ষক হত্যা : গ্রেপ্তার ২

মা-মেয়ের সাথে ‘অনৈতিক সম্পর্ক : শিক্ষক হত্যা : গ্রেপ্তার ২

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বার্সেলোনা মুসলিম কমিউনিটি শান্তাকলমার ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
১৩ বছরের শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে বিক্ষোভ
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল প্রায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
সিনেমার গানের আমেজে নাটকের গান, আলোচনায় ‘আগুন’
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
স্বাধীনতার ভোরে ২৬ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস ছড়ালেন দৌড়বিদরা
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
কুলাউড়ায় সিঙ্গুর পান পুঞ্জিতে ফের চুরি: চিহ্নিত চোর হাতেনাতে আটক
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
শ্রীমঙ্গলে উদযাপিত বাসন্তী পূজায় আনন্দে মেতেছে ভক্তরা
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান আহমদের জামিন মঞ্জুর
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : এম নাসের রহমান
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা
ধানসিঁড়ি রেস্টুরেন্ট সিলগালা
মৌলভীবাজারে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারে লক্ষাধিক টাকা জরিমানা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top