logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

৫ই জানুয়ারিকে সামনে রেখে মাঠে নামতে চায় বিএনপি

প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ৭:৫১ পূর্বাহ্ণ

www.purbodeek.com

বাংলাদেশে ৫ই জানুয়ারির  নির্বাচনের বছরপূর্তি সামনেই। গত এক বছরে নির্বাচন বয়কটকারী বিএনপি কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে না পারলেও, বছরপূর্তিতে সরকারকে বড় ধরনের ধাক্কা দিতে চায়। এদিকে আওয়ামী লীগও ৫ই জানুয়ারি ঢাকাসহ সারা দেশে ব্যাপক ‘শোডাউন’-এর প্রস্তুতি নিচ্ছে।

পূর্বদিক ডেস্ক ::

বাংলাদেশে ৫ই জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বছরপূর্তিতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। গত এক বছরে নির্বাচন বয়কটকারী বিএনপি কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে না পারলেও, বছরপূর্তিতে সরকারকে বড় ধরনের ধাক্কা দিতে চায়।

আগামী ১৮ই ডিসেম্বর ঢাকায় সর্বদলী ছাত্র কনভেনশনের কর্মসূচি দিয়েছে বিএনপি। এই কনভেনশনের মূল সংগঠক হিসেবে কাজ করছেন ডাকসুর সাবেক ভিপি এবং ১৯৯০-এ এরশাদ বিরোধী ছাত্র-গণআন্দোলনের সর্বদলী ছাত্র ঐক্যের অন্যতম নেতা আমান উল্লাহ আমান। তিনি এখন বিএনপি-র যুগ্ম মহাসচিব। তিনি সোমবার জানান, ‘‘ঢাকার এই কনভেনশনে বর্তমান এবং ‘৯০-এর ছাত্র নেতারা উপস্থিত থাকবেন। সেই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে সরকার পতনের রূপরেখা ঘোষণা করবেন খালেদা জিয়া। এছাড়া পরবর্তী আন্দোলনের দিক নির্দেশনাও দেবেন তিনি।”

জানা গেছে, ৫ই জানুয়ারিকে সামনে রেখে আরো কিছু কর্মসূচি হাতে নিতে যাচ্ছে বিএনপি। তারা এর জন্য ইস্যু খুঁজছে। বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে বলেছেন সরকার যদি তেল, গ্যাস বা বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে লাগাতার কর্মসূচি দেবে বিএনপি। আর তার মধ্যে হরতাল অবরোধও থাকতে পারে।

৫ই জানুয়ারি দেশকে অচল করে দিতে চায় বিএনপি। তার আগে এই ডিসেম্বরেই ঢাকা থেকে খুলনা, সিলেট ও চট্টগ্রাম অভিমুখে তিনটি রোডমার্চ কর্মসূচি করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তার দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ৫ই জানুয়ারি রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার মতো পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি। এ জন্য ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গেও আলাপ-আলোচনা চলছে।
বিএনপি মনে করছে, ৫ই জানয়ারি যদি কর্মসূচি সফল করা যায়, তাহলে এরপর থেকে নেতা-কর্মীরাই মাঠে নেমে যাবেন। সে’জন্য ধারাবাহিক সরকারবিরোধী আন্দোলন কর্মসূচিও তৈরি করা হচ্ছে।

বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে জানান, ‘‘বিএনপি এই ডিসেম্বরেই নানা কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছে। ১৮ই ডিসেম্বর ঢাকায় ছাত্র কনভেনশনের আগে, ১৩ই ডিসেম্বর, নারায়ণগঞ্জে মহাসমাবেশের কর্মসূচি দেয়া হয়েছে। সেখানে খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে তিনি জেলায় জেলায় সফর করেছেন। ৫ই জানুয়ারি আগেই যে কোনো সময় বড় ধরণের কর্মসূচির ঘোষণা দেবেন খালেদা জিয়া।”
তিনি বলেন, ‘‘তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতা-কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। সময় এলেই তাঁরা মাঠে নামবনে।”
শামসুজ্জামান দুদু-র আশঙ্কা, ‘‘পরিস্থিতি সামাল দিতে সরকার খালেদা জিয়াসহ বিএনপি-র শীর্ষ নেতাদের গ্রেপ্তারে ঝুঁকি নিতে পারে। তার আলামতও দেখা যাচ্ছে। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের সঙ্গে খালেদা জিয়ার কথিত বৈঠক নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে সরকার।” তাই তিনি দাবি করেন, ‘‘খালেদা জিয়া কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি। তিনি সাবেক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।”

তিনি বলেন, ‘‘কোন পরিস্থিতিতে কী করতে হবে – তা এবার পরিষ্কার করে বলা আছে।”
এদিকে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘‘বিএনপি-কে কোনো লাগাতার আন্দোলনের সুযোগ দেয়া হবে না। তারা সে সুযোগ পাবে না।”

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ সরকারের সঙ্গে দেশের মানুষ আছে। আর নেতা-কর্মীরাও ঘরে বসে নেই। সময় এলে বোঝা যাবে বিএনপি-র আন্দোলন কোথায় যায়।”

তাঁর কথায়, ‘‘শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এই সরকারের অবস্থান শক্ত। সারা বিশ্বের সঙ্গে আমাদের সরকারের সু-সম্পর্ক রয়েছে। তার প্রমাণ – কমনওয়েলথ পার্লমেন্টরি অ্যাসোসিয়েশনে (সিপিএ) এবং ইন্টারন্যাশনাল পার্লমেন্টরি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি পদে বাংলাদেশের বর্তমান সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।”
তবে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার হাতিয়ার বরাবরের মতোই ব্যবহার করা হবে বলে সরকারের দিক থেকে জানা গেছে। সোমবার বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। খালেদা জিয়া এবং মির্জা ফখরুলসহ অন্য নেতাদের বিরুদ্ধে মামলাগুলোও গতি পেয়েছে। আর ৫ই জানুয়ারির আগেই গত সপ্তাহে ‘সরকারি কর্মকর্তাদের সঙ্গে খালেদার বৈঠকের’ তদন্ত একটি পর্যায়ে উপনীত হবে। পুলিশ এরই মধ্যে অনানুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘‘সব তথ্য-প্রমাণ আমাদের হাতে আছে।”
আওয়ামী লীগও ৫ই জানুয়ারি ঢাকাসহ সারা দেশে ব্যাপক ‘শোডাউন’-এর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top