রাজনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সুমাইয়া সুমি
প্রকাশিত হয়েছে : 22 May 2024, 12:16 am

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন সুমাইয়া সুমি।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৯শ’ ৩১ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী কলস প্রতীকে পেয়েছেন মাত্র (১৮৫১৫) ভোট।
উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাজনগর উপজেলায় মোট ভোটার ১লক্ষ ৮৭হাজার ৫৫২,এর মধ্যে পুরষ ভোটার ৯৬হাজার ১৪৯ এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন।






