logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শীতে সর্দি-কাশিকে বলুন গুড বাই

প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৪, ৭:২৫ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

হেলথ ডেস্ক ::

বলা হয়ে থাকে শীতকাল মানেই সর্দি, কাশি, গলাব্যথা, জ্বরভাব ইত্যাদি। কিন্তু সত্যিই কী তাই? না, কিছুটা সতর্ক বা পূর্ব প্রস্তুতি নিলে শীতকালটাও আনন্দময় হয়ে উঠতে পারে। তারই কিছু সহজ টিপস।

 www.purbodeek.com

ঠান্ডা লাগা

অসুখ-বিসুখ করলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে আক্রান্ত হয় শ্বাস ক্রিয়া চলাচলের পথ। তবে সেটা যে সবসময়ই ক্ষতিকর, তা কিন্তু নয়। ঠান্ডা লাগার উপসর্গ দেখা দিলে গলা খুসখুস করে, নাক বন্ধ হয়ে থাকে, নষ্ট হয় ঘুম। এর সাথে জ্বর না হলে ঘরে বসে নিজের চিকিৎসা নিজেই করতে পারেন। সবচেয়ে উপকারী বেশি করে হাল্কা গরম পান করা আর বিশ্রাম নেওয়া।

নাক বন্ধ?

সমস্যা নেই। বড় একটি পাত্রে ফুটন্ত পানি ঢেলে, তাতে ক্যামেলিয়া পাতা বা মেন্থল দিয়ে দিন। তারপর মুখ নীচু করে এবং অবশ্যই খোলা রেখে সেই পানির ভাপ নিন কয়েক মিনিট। পুরো ভাপটি যাতে আপনি ঠিকমতো পান, সেজন্য বড় একটি তোয়ালে দিয়ে মাথা ডেকে নেবেন। দিনে কয়েকবার এই ভাপ নেবেন এবং কিছুক্ষণের জন্য খোলা বাতাসে যাবেন, কেমন?

www.purbodeek.com

সর্দি, কাশি, গলাব্যথা

সর্দি, কাশি বা সামান্য গলাব্যথা এমন কোনো বড় ব্যাপার নয়। তবে একবার ঠান্ডা লাগলে, তা সারতে অন্তত এক সপ্তাহ লাগবেই। কাশির জন্য সকালে এক চামচ আদার রসের তুলনা নেই, তবে সামান্য মধু বা চিনি মিশিয়ে নেবেন। তবে কাশির সঙ্গে যদি জ্বর হয়, তাহলে কিন্তু গুরুত্ব দিতে হবে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক নিতে হবে। এই ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়াই শ্রেয়।

www.purbodeek.com

চাই পর্যাপ্ত রোদ

সংক্রমণকে থেকে নিজেকে দূরে রাখতে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ফল এবং সবজি খাওয়া উচিত। শরীরের প্রয়োজন ভিটামিন সি, ই, জিঙ্ক এবং সেলেনিয়াম। এছাড়া ভিটামিন ডি-রও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ শরীরের প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখতে চাই যথেষ্ট রোদ। শীত প্রধান দেশে ভিটামিন ডি-র অভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়।

www.purbodeek.com

ঔষধি গাছ

ঠান্ডা বা সর্দি-কাশি সারাতে ভেষজ ঔষুধ বাঙালির ঘরেই থাকে। এই যেমন আদা বা রসুন। রসুন শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্যাকটেরিয়া ধ্বংস করে। শীতকালের ঠান্ডায় শুধু আদা এবং রসুন বাটা দিয়ে মুরগির স্যুপ খেলে সঙ্গে সঙ্গেই তা ওষুধের কাজ করে, শরীরটা ঝরঝরে লাগে। রসুনকে জার্মানিতে ১৯৮৯ সালে বছরের ‘সেরা ভেষজ উদ্ভিদ’ হিসেবে নির্বাচন করা হয়।

www.purbodeek.com

কাশিতে লবঙ্গ

কাশি বা গলা খুসখুসে লবঙ্গ বেশ কার্যকর। ছোট্ট একটি লবঙ্গ মুখে কিছক্ষণ রেখে আস্তে আস্তে চেবালে তা রুচি বাড়াতে সাহায্য করে। এছাড়া লবঙ্গ জীবাণু ধ্বংসের ক্ষমতাও রাখে।

www.purbodeek.com

শীতে স্যুপ অতুলনীয়

মুরগির স্যুপ শীতে অতি উপাদেয়। ঠান্ডার মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে মুরগির স্যুপ করে খান। আগেই তো বললাম, এটা সাথে সাথে ওষুধের মতো কাজ করবে, শরীরে এনে দেবে খানিকটা শক্তিও। তবে মুরগির সাথে গাজর, সালগম ইত্যাদি সবজিও দেওয়া যেতে পারে। পরামর্শ পুষ্টি বিশেষজ্ঞ ডা. ইয়োর্গেন ক্লাউস স্ল্যুইটার-এর।

www.purbodeek.com

শীতে পানীয়

সর্দি বের হওয়ায় সঙ্গে সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যায়। এর ফলে প্রচুর পরিমাণ পানি পান করা প্রয়োজন। কুসুম গরম পানিতে একটু লেবু এবং আদার রস মিশিয়ে পান করলে মুখেও একটু স্বাদ পাওয়া যায় এবং পাশাপাশি লেবু থেকে পাওয়া যায় ভিটামিন সি। এছাড়াও আদা শরীরের ব্যথা কমায়। তাই আদা ও লবঙ্গ দিয়ে পান করতে পারেন ‘গ্রিন টি’ বা পুদিনা পাতার চা।

www.purbodeek.com

শীতের পূর্ব প্রস্তুতি

শীত আসার আগেই যেমন অনেকে সোয়েটার বোনেন বা কাপড় কেনেন, ঠিক তেমনি শীতের সময় যাতে অসুস্থ হয়ে না পড়েন, তারও প্রস্তুতি নিতে হবে। অন্তত দু-একমাস আগে থেকেই পুষ্টিগুণ সম্পন্ন খাবার, অর্থাৎ যথেষ্ট ফলমূল ও শাক সবজি খেতে হবে। গ্রীষ্মকাল থাকতে থাকতেই শরীর যাতে যথেষ্ট সূর্যের তাপ পায়, সেদিকেও ছোট-বড় সকলেরই খেয়াল রাখতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top