logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারের আওয়ামীলীগ নেতাদের ‘গা ঢাকা’, কোথায় আছেন, কেমন আছেন?

প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::

গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার দেশত্যাগের পর এখন গ্রেফতার আতঙ্কে দিন কাটছে মৌলভীবাজারের আওয়ামী লীগ নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন সূত্র জানায়, অন্তত কয়েকজন নেতাকর্মী সিলেট, জুড়ী ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাড়ি দিয়েছেন। পালিয়ে যাওয়ারা ভারতের গৌহাটি, শিলং, ডাউকি, জোয়াইসহ কয়েকটি এলাকায় বসবাস করছেন বলে একাধিক সূত্র জানায়। এছাড়া প্রবাসী অধ্যূষিত এলাকা হওয়ায় লন্ডন, আমেরিকা কিংবা কানাডায় অবস্থান করা স্বজনদের কাছে অনেক নেতাই ইতোমধ্যেই চলে গেছেন বলে জানা গেছে। দেশ থেকে পালাতে গিয়ে অনেক নেতা বিমানবন্দরে আটকাও পড়েছেন।
গত ২৯ আগস্ট বৃহস্পতিবার সালেহ আহমদ জুয়েল ও জালাল আহমদ সৌদি আরব যাওয়ার পথে ওসমানী বিমান বন্দরে আটক হন। সালেহ আহমদ সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। জালাল আহমদ বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এমসময় জেলা দাপিয়ে বেড়ানো আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাধারণ কর্মীরাও গ্রেফতার, জনরোষ এড়াতে গা ঢাকা দিয়েছেন। অনেকেই সীমান্ত অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে গরু ও চিনির চোরাই কারবারিদের সঙ্গে অবৈধভাবে বিরাট অঙ্কের দফারফা করে তারা সীমান্ত পাড়ি দেন। মৌলভীবাজার সীমান্তপথ অনেকটা নিরাপদ ভেবে জেলার বাহির থেকেও আওয়ামী লীগ নেতা ও সমর্থকরা এ পথে পাড়ি দিয়েছেন। ইতিমধ্যে মৌলভীবাজার থেকে সাবেক এমপি ও সিটি কাউন্সিলার গ্রেফতারও হয়েছেন।

বিগত আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের আমলে মৌলভীবাজার জেলার সর্বত্রই ছিল আওয়ামী নেতাদের দখল। তারা ছিলেন সকল হর্তাকর্তা। জেলার চার দাপুটে নেতা নেছার আহমদ, মিছবাহুর রহমান, ফজলুর রহমান ও কামাল হোসেনের এখন সন্ধান নেই। তারা কোথায় আছেন, কেমন আছেন কেউ জানে না।

মৌলভীবাজারে জেলার চারটি সংসদীয় আসনের এমপি ছিলেন সদ্য সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুশ শহীদ, সাবেক পরিবেশ মন্ত্রী মো শাহাব উদ্দিন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সদ্য সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রয়াত সমাজকল্যাল মন্ত্রীর সহধর্মীনী সৈয়দা সায়রা মহসীন, সৈয়দা জোহরা আলাউদ্দিন। এদের মধ্যে শুধু মাত্র সুলতান মনসুরছাড়া আর কেউই গ্রেফতার হননি। দুই নারী নেত্রী সায়রা মহসীন ও সৈয়দা জোহরা আলাউদ্দিন ছাড়া সবাই নাশকতা ও সহিংসতা মামলার আসামী।

সংসদ সদস্য ছাড়াও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন মো. কামাল হোসেন। এছাড়াও বড়লেখা পৌরসভার মেয়র ও উপজেলার চেয়ারম্যান, জুড়ী উপজেলা চেয়ারম্যান, কুলাউড়া পৌরসভার মেয়র, কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান এবং শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান ছিলেন স্বৈরশাসক শেখ হাসিনার মনোনীত ব্যক্তিরাই। এদের কেউই এখনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হননি।

সরকার পতনের পর থেকে জেলার বিভিন্ন থানা ও আদালতে বিশটিরও বেশি মামলা হয়েছে। প্রতিনিয়ত আদালত ও থানায় মামলা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি-ছাত্রদলের নেতারা। এসব মামলায় সাবেক সরকারে মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতা ও কর্মী এবং আওয়ামী লীগকে মদদ দেয়া ব্যবসায়ী ও সাংবাদিকদের আসামি করা হচ্ছে। তবে ছাত্র-জনতার আন্দোলনে কোন হত্যার ঘটনা না ঘটায় কোন হত্যা মামলা হয়নি। সব মিলিয়ে এসব মামলায় আসামি কয়েক হাজার।

পূর্বদিকের অনুসন্ধ্যানে জানা গেছে, মৌলভীবাজার জেলার সাবেক সংসদ সদস্য সবাই দেশে আত্মগোপনে আছেন। কেউ আশ্রয় নিয়েছেন দূরের স্বজনের বাড়ি কিংবা নিরাপদ গোপন স্থানে। বাকি নেতাদের মধ্যে ইতিমধ্যে দেশ ছেড়েছেন ব্রিটিশ নাগরিক হওয়ায় লন্ডনে গিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদান ভিপি সুয়েব, আমেরিকায় পড়ি দিয়েছেন যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, ছাত্র আন্দোলনের আগ থেকেই লন্ডনে অবস্থান করছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল। তবে মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. ফজলুর রহমান ভারতে ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন দেশেই রাজধানীর একটি অভিজাত এলাকায় অবস্থান করছেন বলে বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।

একমসয় এসব নেতাদের পেছনে সময় দেয়া কর্মীরাও পড়েছেন বিপাকে। কর্মীরা অনেকটা দিশেহারা জীবন যাপন করছেন। কেউ গা ঢাকা দিয়েও থাকতে পারছেন না দীর্ঘকাল। জনসম্মুখে এসে গ্রেফতার হয়েছেন প্রায় ৫০জন কর্মী। তাই বাকি কর্মীরাও বিদেশ যাওয়ার চেষ্টার করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগ কর্মী বলেন, আমরা রাজনীতি করেই গেছি। কোনসময় খিয়াল করিনি, সরকারের পতন হবে। পাসপোর্টটাও বানাইনি, নয়তো বিদেশে চলে যেতাম। এখন আতঙ্কে দিন কাটছে। যে নেতাদের জন্য এত কিছু করলাম তারা এখন কোন খবর রাখেন না। আর জীবনে রাজনীতি না। তবে নেতারা গা ঢাকা দিলে কর্মীরা গোপন স্থান থেকেও তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রবাসে অবস্থান করা এক আওয়ামীলীগ নেতা বলেন, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া এই দলকে ধ্বংস করেছে হাইব্রিড নেতারা। এসব নেতারা মৌলভীবাজারে চাঁদাবাজি, টেণ্ডারবাজি ও জমি দখল নিয়ে ব্যস্ত থাকতো। তারা দলকে সাংগঠনিকবাবে গঠন করতে চাইতেন না। মৌলভীবাজারের চার খলিফাসহ সকল আওয়ামী লীগ নেতাদের এই সরকার গ্রেফতার করে বিচার করা দরকার। আমাদের মতো ত্যাগী নেতাদের তারা কোন মূল্যায়ন করেনি, বরং বঞ্চিত করেছে।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top