ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান তালিবসের অ্যানুয়াল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::
ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান তালিবস ইন্সটিটিউট, মৌলভীবাজার এর আয়োজনে অ্যানুয়াল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (১৩ সেপ্টেম্বর) শনিবার মৌলভীবাজার আলী আমজদ সড়ক, শান্তিভাগে অবস্থিত প্রতিষ্ঠানের মেইন ক্যাম্পাসে ৫৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪-২০২৫ সালের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের সিইও মো. রাসেল মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক চৌধুরী ফয়সল, মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক মো. রাশেদ মিয়া, মারিয়া জান্নাত, অফিস প্রধান শফিকুল ইসলাম শাকিল প্রমুখ।






