logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. বিনোদন

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী

প্রকাশিত হয়েছে : ৯ মে ২০২৬, ৪:২২ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

হবিগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবির মানবতা, অসাম্প্রদায়িকতা ও চিরন্তন দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৮ মে) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক। মুখ্য আলোচক ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হবিগঞ্জের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী।

সভাপতির বক্তব্যে অসিত বরণ দাশ গুপ্ত বলেন, “রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের কবি নন, তিনি মানবতার চিরন্তন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে আলোকিত করে চলেছে। নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বকবির সাহিত্যকর্মে যেমন প্রেম ও প্রকৃতির অনুরণন রয়েছে, তেমনি রয়েছে মানবমুক্তি, সাম্য ও শান্তির বাণী। বর্তমান সময়েও তাঁর দর্শন সমাজকে সহনশীলতা ও মানবিকতার পথ দেখায়।

আলোচনা শেষে কবিকে নিবেদিত সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনায়। জেলা শিল্পকলা একাডেমি, জেলা জাসাস, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র, সুরসায়র সংগীত বিদ্যায়তন, বিহঙ্গ সংগীত নিকেতনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত।

সংগীত পরিবেশন করেন সিমরান সরকার, আরডি বিপুল, অনিন্দিতা ভট্টাচার্য ও দেবোহৃদ সূত্রধর গুঞ্জন। নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, নৃত্য নিকেতন, নৃত্যকুড়ি নৃত্যালয় ও নৃত্যভূমি হবিগঞ্জের শিল্পীরা।

এছাড়াও চারুকণ্ঠ হবিগঞ্জ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ শিল্পী সমাজের সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন। প্রিয়াংকা বর্মণ ও আফজাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন রাজু রায়, অসীম ভৌমিক ও আশীষ দাস।

হলভর্তি রবীন্দ্রপ্রেমী দর্শকের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। দীর্ঘদিন পর জেলা শিল্পকলা একাডেমির এমন প্রাণবন্ত ও নান্দনিক আয়োজন উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মুগ্ধ করে।

পূর্বদিক/এসএ

বিনোদন এর আরও খবর
কপিরাইট মামলায় গ্রেপ্তার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর

কপিরাইট মামলায় গ্রেপ্তার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর

আবৃত্তি-সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

আবৃত্তি-সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

<span style='color:red;font-size:16px;'>প্রচার হবে ৫ জুন শুক্রবার</span>	 <br/> ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনের জেলা নরসিংদীতে

প্রচার হবে ৫ জুন শুক্রবার
ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনের জেলা নরসিংদীতে

মিস ইউনিভার্সে অংশ নেবে না ফ্রান্স, ৭৪ বছরে প্রথম বিরতি

মিস ইউনিভার্সে অংশ নেবে না ফ্রান্স, ৭৪ বছরে প্রথম বিরতি

উৎসবমুখর আয়োজনে মৌলভীবাজারে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

উৎসবমুখর আয়োজনে মৌলভীবাজারে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

ঈদে বিটিভিতে প্রচার হবে নাটক ‘টিকটক বউ’

ঈদে বিটিভিতে প্রচার হবে নাটক ‘টিকটক বউ’

সর্বশেষ সংবাদ
সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার
সিলেটে ছিনতাই ও প্রতারণা মামলার আসামি গ্রেফতার
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে শ্রীমঙ্গল-রাজনগরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে শ্রীমঙ্গল-রাজনগরে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান, মৌলভীবাজার সফর নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান, মৌলভীবাজার সফর নিয়ে আলোচনা
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে উদ্ধার অজগর, লাউয়াছড়া বনে অবমুক্ত
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে উদ্ধার অজগর, লাউয়াছড়া বনে অবমুক্ত
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মৌলভীবাজারে ‘মিঠাই’কে ২০ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর
শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ
সিলেটে বিশেষ টহলে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
সিলেটে বিশেষ টহলে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিগণকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আইজিপি
দেশে বিশেষ অভিযানে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য
দেশে বিশেষ অভিযানে উদ্ধার ৩৬ লাখের বেশি ইয়াবা, জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য
আশুগঞ্জে মোটরসাইকেলের সিটের নিচে মিলল ৬৩ বোতল ইসকফ সিরাপ, আটক ২
আশুগঞ্জে মোটরসাইকেলের সিটের নিচে মিলল ৬৩ বোতল ইসকফ সিরাপ, আটক ২
শ্রীমঙ্গলে দুই দিনে ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু, আহত আরও দুইজন
শ্রীমঙ্গলে দুই দিনে ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু, আহত আরও দুইজন
শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসায় চুরি: দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার
শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসায় চুরি: দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার
কপিরাইট মামলায় গ্রেপ্তার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর
কপিরাইট মামলায় গ্রেপ্তার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর
বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার ৭ সদস্যের কমিটি গঠন
বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার ৭ সদস্যের কমিটি গঠন
বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ: ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পিকআপভ্যান চালকের
বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ: ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পিকআপভ্যান চালকের
বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ
বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ
টানা তৃতীয় সাফ শিরোপার স্বপ্নে আত্মবিশ্বাসী অধিনায়ক মারিয়া মান্ডা
টানা তৃতীয় সাফ শিরোপার স্বপ্নে আত্মবিশ্বাসী অধিনায়ক মারিয়া মান্ডা
আবৃত্তি-সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
আবৃত্তি-সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top