logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ৬:১১ অপরাহ্ণ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

পূর্বদিক ডেস্ক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন কর্মসূচির ভিত্তি ও বাস্তবায়ন কৌশল (সিকোয়েন্সিং) নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয় এবং এ বিষয়ে আইএমএফও একমত।

সোমবার আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, বৈঠকে আইএমএফের সঙ্গে বাংলাদেশের আগামী দিনের নতুন কর্মসূচির ভিত্তি, বাস্তবায়নের অগ্রাধিকার এবং সামগ্রিক নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারের আর্থিক সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি আইএমএফ প্রতিনিধি দল সম্মান জানিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কোন সংস্কার কখন বাস্তবায়ন করা প্রয়োজন, সেই অগ্রাধিকারের ভিত্তিতেই ধাপে ধাপে পরিবর্তন আনা হবে। আইএমএফ এই সিকোয়েন্সিং নীতির প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে একটি রাজনৈতিক সরকারের জনকল্যাণমূলক দায়বদ্ধতা ও দায়িত্বশীলতাকেও তারা গুরুত্ব দিয়েছে। জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সরকারের সব অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের চার মাসের মেয়াদে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে রাজস্ব আদায়ের উল্লেখযোগ্য অগ্রগতিকে তারা বড় অর্জন হিসেবে দেখেছে। ট্যাক্স-জিডিপি অনুপাত আরও বাড়াতে সরকারের প্রস্তাবিত উদ্যোগ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

ভর্তুকি বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ মুহূর্তে কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয়ে আলোচনা হয়নি। আপাতত নতুন কর্মসূচির মূল ভিত্তি নির্ধারণ নিয়েই আলোচনা হয়েছে। পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনায় ভর্তুকিসহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আইএমএফের সঙ্গে এই আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় এ বিষয়ে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সংস্কারমুখী কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট এবং সেই ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করা হবে।

পূর্বদিক/এসএ

জাতীয় এর আরও খবর
সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

পাইনকা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও গেজেটভুক্তির দাবি

পাইনকা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও গেজেটভুক্তির দাবি

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী

সর্বশেষ সংবাদ
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
কুলাউড়ায় মূল্যতালিকা না টানায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, আশু মুক্তির দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, আশু মুক্তির দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
র‍্যাবের যৌথ অভিযানে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত গ্রেফতার
র‍্যাবের যৌথ অভিযানে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত গ্রেফতার
কমলগঞ্জে বন্যার্তদের পাশে বিমান বাহিনী, শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
কমলগঞ্জে বন্যার্তদের পাশে বিমান বাহিনী, শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী
রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী
শ্রীমঙ্গলে তিন দিন গাছে সুতায় ঝুলে থাকা চিলকে উদ্ধার, মুক্ত আকাশে উড়াল
শ্রীমঙ্গলে তিন দিন গাছে সুতায় ঝুলে থাকা চিলকে উদ্ধার, মুক্ত আকাশে উড়াল
শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ
শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ
শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার
রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top