গভীর রাতে শ্রীমঙ্গলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও
প্রকাশিত হয়েছে : 23 September 2026, 4:12 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য শ্রীমঙ্গল গড়ে তোলার লক্ষ্যে গভীর রাতেও পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে তিনি শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন স্থানে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও আশপাশের স্থানের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
রাতের এই পরিদর্শনে পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি, সড়ক ও আশপাশের পরিবেশসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও নিয়মিতভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ইউএনও মো. জিয়াউর রহমান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
পৌরবাসীর জন্য পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
পূর্বদিক/এসএ





