logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

ম্যানচেস্টারে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : 15 October 2026, 9:54 am

ছবি: পূর্বদিক

ম্যানচেস্টার (যুক্তরাজ্য) প্রতিনিধি: ইংল্যান্ডের ম্যানচেস্টারে শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহীহ বুখারী শরীফের দরস প্রদান করেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক শায়খুল হাদীস হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

মাহফিলে লন্ডন, মিডল্যান্ডস, নর্থ ইংল্যান্ডসহ বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাহফিলটি এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লাতিফী হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী এবং লাতিফী হ্যান্ডস বাংলাদেশের সিনিয়র অপারেশন ম্যানেজার মাওলানা লুকমান আহমদ চৌধুরী সাদী। এ ছাড়া বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, বিশিষ্ট আলেম-উলামা ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর আলোচনায় রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের আলোকে মানবসেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবার-পরিজনের প্রতি দায়িত্ব পালন এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, বিধবা, মিসকিন, অসহায় ও অনাথ মানুষের সহায়তায় এগিয়ে আসার মর্যাদা অত্যন্ত বেশি। এ ধরনের মানবসেবামূলক কাজের সওয়াব আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারী কিংবা রাতে ইবাদত ও দিনে রোজা পালনকারী ব্যক্তির সওয়াবের সমতুল্য বলে হাদিসে উল্লেখ রয়েছে। নিজের পরিবার-পরিজনের দেখাশোনা করা এবং স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াও সদকা হিসেবে গণ্য হয়।

মা-বাবার প্রতি সন্তানের দায়িত্বের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। তিনি মা-বাবার খেদমতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে যাঁরা মা-বাবাকে দেশে রেখে প্রবাসে বসবাস করছেন, তাঁরা দেশে গেলে মা-বাবার কবর জিয়ারত ও তাঁদের প্রতি যথাযথ দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

দৈনন্দিন জীবনে ইসলামী অনুশাসন মেনে চলা ও উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়, অন্যের ভালো কিছু দেখে আনন্দিত হওয়া, মানুষের দুঃখ-কষ্টে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং নিয়মিত দরুদ শরিফ ও ইস্তিগফার পাঠের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

তাসাউফ ও আত্মিক পরিশুদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বড় পীর হযরত আবদুল কাদির জিলানি (রহ.) আমাদের তরিকার ইমাম। তাঁর মাধ্যমে তাসাউফ তথা আত্মশুদ্ধি ও নফসের পরিশুদ্ধির মহান চর্চা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে।

তিনি আরও বলেন, পবিত্র কোরআন শরিফ বিশুদ্ধভাবে তিলাওয়াতের শিক্ষা ও চর্চা প্রসারে তাঁর পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) সারা জীবন অসামান্য খেদমত করে গেছেন। কোরআন তিলাওয়াতের বিশুদ্ধতা নিশ্চিত করা এবং দ্বীনি শিক্ষার প্রসারে তাঁর অবদান মুসলিম উম্মাহর জন্য মূল্যবান উত্তরাধিকার।

আউলিয়ায়ে কেরামের রেখে যাওয়া দ্বীনি খেদমতের ধারাবাহিকতায় শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের বিভিন্ন দ্বীনি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবার খেদমত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য তিনি দোয়া করেন। পাশাপাশি ইন্তেকাল করা সব মুসলমানের মাগফিরাত কামনা করেন।

মাহফিলে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সভাপতি এবং শাহজালাল জামে মসজিদ, কিথলির ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ হেলাল উদ্দিন। মসজিদের ইমাম হাফিজ আবদুল হামিদ শাহানের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন মসজিদের ভাইস চেয়ারম্যান গনি আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে ওয়ালসলের শামসুদ্দোহা শিল্পীগোষ্ঠী এবং ওল্ডহামের দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন। ধর্মীয় আলোচনা, কোরআন তিলাওয়াত ও নাশিদ পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।

মাহফিলটি সঞ্চালনা করেন শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা খায়রুল হুদা খান।

পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং ইন্তেকাল করা মুসলমানদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

প্রবাস এর আরও খবর
যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোক চুনারুঘাটে

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোক চুনারুঘাটে

আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ

আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ

হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ

হাওর রক্ষা আন্দোলন নেতার সঙ্গে ব্রিটিশ এমপির সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে খছরু চৌধুরীকে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা

লন্ডনে খছরু চৌধুরীকে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা

হাসিনা দেশটারে লুটিয়া খাইছে, লুটের টাকা ফেরত আনা খুব কঠিন: লন্ডনে এম নাসের রহমান

হাসিনা দেশটারে লুটিয়া খাইছে, লুটের টাকা ফেরত আনা খুব কঠিন: লন্ডনে এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু
যশোরে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ তিন প্রতারক আটক
যশোরে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ তিন প্রতারক আটক
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি
অবরোধ-নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই গেলেন ৭৩০ পর্যটক
অবরোধ-নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই গেলেন ৭৩০ পর্যটক
যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোক চুনারুঘাটে
যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোক চুনারুঘাটে
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীরা কাজ করছে: ফাহমিদা হক
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীরা কাজ করছে: ফাহমিদা হক
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
কেরানীহাটে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান
কেরানীহাটে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান
নেত্রকোনায় সাড়ে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক
নেত্রকোনায় সাড়ে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক
সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা
সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা
ম্যানচেস্টারে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত
ম্যানচেস্টারে তা’লীম-তারবিয়াত ও দারসে হাদীস মাহফিল অনুষ্ঠিত
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top