সামাজিক অবক্ষয় প্রতিরোধে শ্রীমঙ্গলে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : 15 October 2026, 1:26 pm

শ্রীমঙ্গল প্রতিনিধি ::
সামাজিক অবক্ষয় প্রতিরোধ, অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আলোকিত শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে শ্রীমঙ্গলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বাদ এশা হবিগঞ্জ রোডের নুর ফুডস চায়নিজ রেস্টুরেন্টে আলোকিত শ্রীমঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে “সাহস নিয়ে বেহায়াপনা ও সকল অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্রীমঙ্গল” এবং “সামাজিক অবক্ষয় প্রতিরোধ পরিকল্পনা ও আলোকিত শ্রীমঙ্গল রূপায়ণ প্রস্তাবনা” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
ইছবপুর শাহ আছকর আলী বহুমুখী দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রকিব হেলালের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কারী মোহাম্মদ আব্দুল মুমিন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহিন আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিন আহমদ চৌধুরী, সাপ্তাহিক পূর্বদিক-এর সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, শ্রীমঙ্গল আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাহবুব আহমদ সালেহ, নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. মঈনুল ইসলাম জাকির, একই কলেজের সাবেক প্রভাষক মো. আব্দুল মোদাচ্ছির, শ্রীমঙ্গল আলিয়া মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা আব্দুল মজিদ ইসলামপুরী, সাপ্তাহিক জয়বার্তার সম্পাদক বঙ্গকবি লুৎফুর রহমান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য মো. আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ওয়াসিদ আলী, পূর্ব শ্রীমঙ্গল মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মন্নান, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, মো. কামাল উদ্দিন, ডা. মো. আল আমিন, মো. সালাহ উদ্দিন মাস্টার।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ বেলাল, আ. খ. ম. ইকবাল, রাজাপুর জামে মসজিদের ইমাম হাফিজ রুহুল আমীন এবং মাদরাসা-ই-লতিফিয়া দারুল মুমিন, সবুজবাগ, শ্রীমঙ্গলের সুপার মাওলানা মোহাম্মদ মিছবাহুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।






