ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : 13 November 2026, 2:49 pm

ছবি: পূর্বদিক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারী ও শিশু মামলার এবং অপর দুজন জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এএসআই ফিরোজ হাসান ও এএসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর-১২০/২৬ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কেশবপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে তুহিন মিয়া (২৪)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, গত ১৩ নভেম্বর একই থানার এসআই ভক্ত চন্দ দত্ত, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর-১৭৩/২০ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত কুচবাড়ী গ্রামের মৃত আপ্তাব মিয়ার ছেলে মোস্তাকিম মিয়া এবং নারী ও শিশু মামলা নং-১০৭/২৬-এর ওয়ারেন্টভুক্ত দক্ষিণ কুপিয়া গ্রামের ওয়াছির আলীর ছেলে আক্তার হোসেন (২২)কে গ্রেপ্তার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।





