logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে প্রচার-প্রচারণা তুঙ্গে

প্রকাশিত হয়েছে : 27 November 2026, 11:01 pm

ছবি: পূর্বদিক

হবিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচন ঘিরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চলছে জোরেশোরে। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের প্রত্যাশা নিয়ে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছেন চা শ্রমিকরা।

ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৪ জুন। বিভিন্ন জটিলতায় ২০২১ ও ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার দেশের সাতটি ভ্যালির ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ হবে। এতে প্রতিটি বাগানের ১৫ সদস্যের পঞ্চায়েত কমিটি, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতৃত্ব নির্বাচন করবেন শ্রমিকরা।

নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা থাকলেও শ্রমিকদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও দাবি পূরণ না হওয়ার ক্ষোভ। মজুরি, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও সামাজিক নিরাপত্তাসহ নানা বিষয়ে তাদের অভিযোগ রয়েছে।

চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার বলেন, বাগান মালিকপক্ষ ও কেন্দ্রীয় চা শ্রমিক ইউনিয়নের চুক্তি অনুযায়ী প্রতিটি সেকশনে শৌচাগার, স্যানিটেশন ব্যবস্থা এবং বৃষ্টির সময় শ্রমিকদের জন্য টিনশেড আশ্রয়কেন্দ্র থাকার কথা। কিন্তু অনেক বাগানে এসব সুবিধা বাস্তবায়িত হয়নি। নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের বিষয়টিও উপেক্ষিত রয়েছে। নতুন নেতৃত্ব শ্রমিকদের এসব দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষার সুযোগ নিয়েও সংকটে রয়েছেন চা শ্রমিক পরিবারের সন্তানরা। অনেক বাগানে প্রাথমিক বিদ্যালয় নেই। যেসব বিদ্যালয় রয়েছে, সেগুলোর অবকাঠামো ও শিক্ষার মান নিয়েও অভিযোগ রয়েছে। ফলে সন্তানদের উচ্চশিক্ষার ব্যয় বহন করতে গিয়ে হিমশিম খেতে হয় শ্রমিক পরিবারগুলোকে।

চান্দপুর চা বাগানের শ্রমিক পুতুল ভূমিজ বলেন, দৈনিক ১৯৬ টাকা মজুরিতে সংসার চালানোই কঠিন। সেখানে সন্তানদের উচ্চশিক্ষার খরচ বহন করা আরও কঠিন। অনেক পরিবার গবাদিপশু পালন, হাঁস-মুরগি লালন-পালন কিংবা সামান্য জমিতে চাষাবাদ করে সন্তানদের পড়াশোনার খরচ জোগানোর চেষ্টা করে।

নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দিচ্ছেন। মজুরি বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষার সুযোগ সম্প্রসারণ, উন্নত বাসস্থান এবং জীবনমান পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো যেন নির্বাচনের পরও বাস্তবায়িত হয়।

চুনারুঘাট উপজেলায় ২২টি চা বাগান রয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সীমান্তবর্তী কয়েকটি কেন্দ্রে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।

অন্যদিকে শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। চন্ডি চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান সেলিম বলেন, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে নিজেদের নেতৃত্ব নির্বাচন করতে পারেন, সে জন্য ভোটার তালিকা প্রস্তুত, সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

দীর্ঘ আট বছর পর এই নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে এখন উৎসবের আমেজ। তবে শ্রমিকদের কাছে এটি শুধু নেতৃত্ব নির্বাচনের আয়োজন নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা দূর করে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ। নির্বাচিত নেতৃত্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশাই তাদের।

মৌলভীবাজার এর আরও খবর
<span style='color:red;font-size:16px;'>চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন</span>	 <br/> মৌলভীবাজারে ১৩৫ কেন্দ্রসহ দেশজুড়ে ভোটগ্রহণ শুরু

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
মৌলভীবাজারে ১৩৫ কেন্দ্রসহ দেশজুড়ে ভোটগ্রহণ শুরু

বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সায়ফুরের সংবাদ সম্মেলন

বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সায়ফুরের সংবাদ সম্মেলন

সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ

সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ

শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবন উদ্বোধন
খাগড়াছড়িতে ইংলিশ ভয়েস স্কুলের নতুন ভবন উদ্বোধন
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে প্রচার-প্রচারণা তুঙ্গে
আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে প্রচার-প্রচারণা তুঙ্গে
বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সায়ফুরের সংবাদ সম্মেলন
বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সায়ফুরের সংবাদ সম্মেলন
সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ
সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাক জব্দ
শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে
পুঠিয়ার কলেজে শিক্ষার্থীর আকাল, ক্লাসে পেলেন মাত্র একজনকে
ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা
ডিসেম্বরের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনকে সম্মাননা
শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
শ্রীমঙ্গলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: বিজন কান্তি সরকার
আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
শ্রীমঙ্গলে সর্বাধিক ভোটার, ২৮ নভেম্বর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
তিন দশকের আইনি লড়াই, তবুও পৈত্রিক জমির দখল পাননি ইছিতন নেছা
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মহারাসলীলা উৎসব সম্পন্ন
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
‘কফিন খুলে দেখা হবে’: হাসিনাকে নিয়ে বিজিবি কর্মকর্তার মন্তব্য ভাইরাল
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
আহমদুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপন
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক
শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top