logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

উত্তরপত্রে অন্য হাতের লিখা, ফলাফল স্থগিত
কমলগঞ্জে ৬ এসএসসি পরীক্ষার্থী ২ বছরের বহিস্কার


প্রকাশিত হয়েছে : 15 September 2014, 11:16 am

sylheteducation-boardনূরুল মোহাইমীন মিল্টন ::

২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পরীক্ষা কেন্দ্রের ভেন্যু হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ শিক্ষার্থীর উত্তরপত্রে অন্য হাতের লিখা পাওয়া যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীদের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। বোর্ড শিক্ষার্থীদের মতামত নিতে চাইলে শিক্ষার্থীরা কিছুই জানে না বলে জানায়। তবে দায় এড়াতে কেন্দ্র সচিব ও হল সুপার জোরপূর্বক পাশের পরীক্ষার্থী লিখে দিয়েছে এমন মিথ্যা স্বীকারোক্তি আদায় করে নেয়ায় ওই ৬ শিক্ষার্থীকে বোর্ড ২ বছরের জন্য বহিস্কার করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, কেন্দ্র কোড ২৫৫ এএটিএম বহু মুখী উচ্চ বিদ্যালয় শমশেরনগর ২০১৪ সালের প্রথম কেন্দ্র এবং কেন্দ্রের ভেন্যু করা হয় হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়। ভেন্যুতে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ৩৪৬৭৬৯, ৩৪৬৮৫০, ৩৪৬৮৫২, ৩৪৬৮৫৫, ৩৪৬৯১৪, ৩৪৬৯২৬ রোল নম্বরধারী ওই ৬ শিক্ষার্থী পৃথক ৩টি কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে। পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ৫ জন ও এএটিএম শমশেরনগর এর ১ জনসহ ৬ জন শিক্ষার্থী পরীক্ষার ফলাফল বের হওয়ার পর তাদের ফলাফল স্থগিত দেখতে পায়। পরীক্ষার্থী বাবলী খানম, জেসমিন, জাহাঙ্গীর, মাহবুবা, জগদিশ ও রাজু জানায়, ফলাফল স্থগিতের পর তারা জানতে পারে ইংরেজী ১ম পত্রের ১০ নম্বর প্রশ্নের উত্তরে একই হাতের লেখা সনাক্ত হওয়ায় তাদের ফলাফল স্থগিত রাখা হয়। তবে শিক্ষার্থীরা এ ধরণের কোন কাজ করেনি, কে বা কারা খাতায় লিখেছে তাও তারা জানেনি বলে জানায়। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কেন্দ্র সচিব ও হল সুপার তাদেরকে পাশের শিক্ষার্থী লিখে দিয়েছে বলে কাগজে লিখিত দিতে বলেন। লিখিত দিতে আপত্তি জানালে কেন্দ্র সচিব মিহির ধর ও হল সুপার ফয়েজ আহমদ চাপ প্রয়োগ করে বলেন, পাশের জন লিখে দিয়েছে এভাবে ভূল স্বীকার করে লিখিত দেয়া হলে ফলাফল পাস দেয়া হবে। কেন্দ্র সচিব ও হল সুপারের এমন আশ্বাসে কাগজে লিখিত দিতে বাধ্য হন। কিন্তু এরপর ২৪ জুলাই শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত পরিপত্রে জানা যায় ২০১৪ সালের পরীক্ষা বাতিল এবং ২০১৫ সালের পরীক্ষায়ও অংশ নেয়া যাবে না। শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, কেন্দ্র সচিব ও হল সুপার দায় এড়াতে প্রতারণা করে তাদের সন্তানদের জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করে নেয়ায় ২ বছরের জন্য বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তারা লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

অভিযোগ বিষয়ে সহকারী কেন্দ্র সচিব হাজী মোহাম্মদ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, এই ভেন্যুর দায়িত্বে হল সুপার ফয়েজ আহমেদ যথা সময়েই উত্তরপত্র বুঝে নিয়ে যান। এখানে কোন সমস্যা হয়নি। হল সুপার ফয়েজ আহমদ বলেন, কেন্দ্র সচিবের কথামতোই সকল কাজ করা হয়েছে। তবে এ ধরণের ঘটনায় তদন্তপূর্বক সত্যতা বেরিয়ে আসা উচিত।

কেন্দ্র সচিব মিহির ধর চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মিথ্যা বলতে তিনি কোন কথা বলেন নি। পরীক্ষা হলে হয়তো এ ধরণের কোন ঘটনা ঘটতে পারে বলে তিনি বোর্ডে লিখিত দিয়েছেন বলে জানান।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বোর্ড সকল ক্ষমতার অধিকারী। বোর্ডে শিক্ষার্থীরা স্বীকার করেছে পার্শ্ববর্তী শিক্ষার্থী লিখে দিয়েছে। তবে তিনি ইউএনও’র কাছে আসা অভিভাবকদের অভিযোগপত্রের ভিত্তিতে তদন্ত করে ইউএনওকে প্রতিবেদন দাখিল করবেন বলে জানান।

এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান বলেন, বোর্ডের কাছে শিক্ষার্থীরা মৌখিক ও লিখিতভাবে জানিয়েছে পাশের জনে লিখে দিয়েছে। সে মোতাবেক শিক্ষার্থীদের অপরাধ প্রমাণিত হওয়ায় পরীক্ষা সংক্রান্ত নীতিমালার আলোকে বোর্ডের শৃঙ্খলা কমিটি তাদের ১৪ সালের পরীক্ষা বাতিল করেছে পাশাপাশি ২০১৫ সালের পরীক্ষায়ও তার অংশগ্রহণ করতে পারবে না। ২০১৬ সালে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

প্রচ্ছদ এর আরও খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

সর্বশেষ সংবাদ
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী
শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top