logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. আন্তর্জাতিক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকা বৃহৎ সামরিক এলাকা আফগান বাহিনীকে হস্তান্তর

প্রকাশিত হয়েছে : 27 October 2014, 7:48 am

পূর্বদিকডেস্ক www.purbodeek.com::

দক্ষিণ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকা বৃহৎ একটি সামরিক এলাকা আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

তালেবান সরকারকে উৎখাতের জন্যে ১৩ বছর আগে দেশটিতে বিদেশি সৈন্য প্রবেশের পর এই এলাকাটি স্থানীয় বাহিনীর কাছে হস্তান্তর করা হলো। আফগানিস্তান থেকে নেটোর সৈন্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করার প্রক্রিয়ায় এই হস্তান্তরকে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে।

শুধুমাত্র এ বছরেই যখন আফগান নিরাপত্তা বাহিনীর চার হাজরেরও বেশি সদস্য নিহত হয়েছে তখনই এই হস্তান্তরের ঘটনা ঘটলো। আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে বহুজাতিক বাহিনীর যখন তুমুল লড়াই চলছিল, তখন ক্যাম্প বাস্তিয়ন ছিল এক বিশাল এবং ব্যস্ত সামরিক ঘাঁটি। আফগানিস্তানে এখন একটি জাতীয় ঐক্যের সরকার আছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট আছেন। তাদের সামনে এখন অনেক নিরাপদ ভবিষ্যত রয়েছে।

হেলমান্দ প্রদেশের লাল মাটিতে এটিকে দেখতে মনে হতো এক বিরাট মরু শহর। পুরো ঘাঁটিটি ঘেরা ছিল বিশ মাইল দীর্ঘ নিরাপত্তা বেস্টনি দিয়ে। ১৪ হাজার সৈন্য থাকতো এই ঘাঁটিতে। যুদ্ধ যখন তুঙ্গে, তখন এর সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ রানওয়েতে প্রতিদিন উঠা-নামা করেছে ছয়শো সামরিক বিমান। এর ভেতরেই ছিল সৈন্যদের জন্য হাসপাতাল, ক্যান্টিন, জিম থেকে শুরু করে বিনোদনের নানা ব্যবস্থা। আজ এই ঘাঁটি আফগান বাহিনীর হাতে হস্তান্তরের মধ্য দিয়ে ১৩ বছর ধরে চলা আফগান যুদ্ধেরও সমাপ্তি টানতে চাইছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো।

কিন্তু প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ থেকে শেষ পর্যন্ত তারা আসলে কী অর্জন করেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন দাবি করছেন যে, তারা আফগানিস্তানকে অনেক ভালো অবস্থায় রেখে যাচ্ছেন। মিস্টার ফ্যালন বলছেন, “আফগানিস্তানে এখন একটি জাতীয় ঐক্যের সরকার আছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট আছেন। তাদের সামনে এখন অনেক নিরাপদ ভবিষ্যত রয়েছে। তাদের সামনে রয়েছে সমৃদ্ধির সম্ভাবনা। আর আফগান বাহিনীও এখন অনেক বেশি শক্তিশালী, নিজ দেশের জনগণের নিরাপত্তা দিতে তারা আগের চেয়ে অনেক বেশি সমর্থ”।

কিন্তু এই সাফল্যের দাবিতে আস্থা নেই সমালোচকদের। আফগান যুদ্ধের পেছনে শুধু ব্রিটেনই খরচ করেছে প্রায় বিশ বিলিয়ন পাউন্ড, বা দু হাজার কোটি পাউন্ড। ৪৫৩ জন ব্রিটিশ সৈন্য সেখানে মারা গেছে।

কিন্তু এত কিছুর পরও আফগানিস্থানের নিরাপত্তা পরিস্থিতিতে যে দৃশ্যত কোন উন্নতি হয়নি তার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন তারা। বহুজাতিক বাহিনির প্রস্থানের পর অনেক জায়গাই আবার তালেবানের দখলে গেছে। তালেবান জঙ্গীদের দমন করতে গিয়ে এক বছরে মারা গেছে চার হাজার আফগান সেনা।

তাদের প্রশ্ন, এই বিরাট ব্যয়বহুল যুদ্ধ করে তাহলে লাভটা কি হলো?

আন্তর্জাতিক এর আরও খবর
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top