logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

উপ-নির্বাচনে মনোনয়ন পেতে লবিং করতে ঢাকামূখী প্রার্থীরা

প্রকাশিত হয়েছে : 31 October 2015, 11:03 am

আনহার আহমদ সমশাদ :
মৌলভীবাজার-৩ সদর আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেতে লবিং-তদবির করতে ঢাকামূখী হয়েছেন।

২৮ অক্টোবরের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমাদান, ১৪ নভেম্বর বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ নভেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর।

উপ নিবচিন

এ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারী হিসেবে গত ২৮ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের (একাংশের) যৌথ উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা শহরের শ্রীমঙ্গল রোডের দর্জিরমহলস্থ মন্ত্রীর বাস ভবনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপ নির্বাচনে তৃণমুল নেতা কর্মীরা সম্ভাব্য প্রার্থী হিসেবে এক মত পোষণ করে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীনকে প্রার্থী ঘোষণা করা হয়। পরবর্তীতে মন্ত্রীর সমর্থিত একাধিক নেতা নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা ও প্রচারণা করলে সাধারণ ভোটারদের মধ্যে এখনও প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

মন্ত্রীর ঘনিষ্টজন বলে পরিচিত বাংলাদেশ পুলিশের এডিশন্যাল আইজি সৈয়দ বজলুল করিম (বি-করিম), সাবেক ব্রিটিশ কাউন্সিলর এম এ রহিম (সিআইপি), সাবেক ছাত্রনেতা আব্দুল মালিক তরফদার সুয়েব (ওরফে ভিপি সুয়েব) দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

লন্ডন প্রবাসী সিআইপি রহিম, ভিপি সুয়েব, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ উপ-নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহে শীঘ্রই ঢাকা যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে জেলা আওয়ামীলীগের অপর অংশের প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামীলীগ জেলা সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও চেম্বার অব কর্মাসের সভাপতি মো. কামাল হোসেন। এছাড়া এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও প্রকৌশলী ফরাসত আলী, সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী আব্দুল আহাদ চৌধুরী ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পাটির কোন প্রার্থীর দলীয় ঘোষণা বা প্রচারণা এখনও পরিলক্ষিত হয়নি। ক্ষমতাসীন দল সমর্থিত মহাজোটের শরিক সংগঠন ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের নাম ব্যাপক প্রচারণায় রয়েছে। তাদের মধ্যে লন্ডন প্রবাসী এম এ কাইয়ুম তালুকদার ও সোহেল আহমদ প্রার্থী হিসেবে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রায় হাফ ডজনের উপরে নেতারা নিজেকে প্রার্থী ঘোষণা করায় দলের অভ্যন্তরে ও তৃণমূলে কর্মী সমর্থকদের মাঝে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে।

উপ-নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে না এলে আওয়ামীলীগের প্রার্থীদের মধ্যেই ভোটযুদ্ধ হবে। এক্ষেত্রে দলে বিভাজন হওয়ার সম্ভাবনা রয়েছে।

মৌলভীবাজার-৩ আসনে (সদর ও রাজনগর) ২০০৮ সালে জাতীয় নির্বাচনে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম.সাইফুর রহমান এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী এবং পরবর্তীতে তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা পান। বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী জনপ্রিয় সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরে গত ১৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং ১৬ সেপ্টেম্বর তাকে সমাহিত করা হয়।

উপ-নির্বাচনকেন্দ্রীক মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গন ও প্রার্থীদের যোগ্যতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা ও নানাবিধ বিশ্লেষণ। স্থানীয় রাজনীতি অঙ্গনে প্রার্থী হিসেবে ব্যাপক আলোচিত জেলা আওয়ামীলীগ নেতা নেছার আহমদ ও কামাল হোসেন এর মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছে অনেক কদর রয়েছে। এরা দুজনেই সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সমর্থিত হওয়ায় জনপ্রিয় উভয় নেতা গ্রুপের মাঝে কে মনোনয়ন পাবেন এমন আলোচনাও চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top