জেলার চার পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রকাশিত হয়েছে : 2 December 2015, 6:11 pm
পূর্বদিক রিপোর্ট ::
মৌলভীবাজার পৌরসভায় বিএনপি দলীয় মনোনয়ন পেলেন কাউন্সিলর অলিউর রহমান অলি।
কুলাউড়া পৌরসভায় বিএনপি দলীয় মনোনয়ন পেলেন কুলাউড়া উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি ও বর্তমান মেয়র কামালউদ্দিন আহমদ জুনেদ।
কমলগঞ্জ পৌরসভায় বিএনপি দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র আবু ইব্রাহিম জমসেদ।
বড়লেখা পৌরসভায় বিএনপি দলীয় মনোনয়ন পেলেন পৌর বিএনপি সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা বাদ পড়েছেন, বর্তমান পৌর মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম খোকন।







