logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জুড়ীতে স্বতন্ত্রদের জয়জয়কার

প্রকাশিত হয়েছে : 11 November 2021, 11:50 pm

নিজস্ব প্রতিবেদক, জুড়ী থেকে ফিরে::

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নের ৪ টিতেই বিজয় হয়েছেন পেয়েছেন ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীরা, বাকি একজন নৌকার প্রার্থী। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৫টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের (নৌকা) মধ্যে একটি ইউনিয়নে বিজয় লাভ করেছে নৌকা। বাকি চারটি ইউনিয়নেই পাশ করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলে। এর মধ্যে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল নুর। তিনি নৌকা প্রতীক নিয়ে ৭১৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকের এমদাদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৫২২৭। এই ইউনিয়নে‌ মনোনয়ন জমা দিয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল নূর, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, শাহীন আহমদ রুলন।

পূর্বজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র রুয়েল উদ্দিন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৪৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হছেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের সালেহ উদ্দিন আহমদ পেয়েছেন ৩০৮৮ ভোট। এই ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছিলেন নৌকার প্রার্থী আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দীন আহমদ, ওবায়দুল ইসলাম রুহেল, জাবের উদ্দিন।

পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। আনফর আলী ৪৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের শ্রীকান্ত দাশ পেয়েছেন ৩৯৩৮ ভোট। এই ইউনিয়নে নির্বাচনে লড়েছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, মামুনুর রশীদ, হেলাল উদ্দিন। তাদের মধ্যে বিদ্রোহী প্রার্থী আনফর আলী ঘোড়া প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

জায়ফরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা আবারও বিজয় লাভ করেছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। এই ইউনিয়নে মাসুম রেজার সাথে প্রতিদ্বন্দিতা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশএর প্রার্থী সুহেল আহমেদ ও অপর স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান।

গোয়ালবাড়ীতেও স্বতন্ত্র প্রার্থীর জয়। ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন আব্দুল কাইয়ুম। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম, মোস্তাক খান, মো. সবুজ মিয়া, ওয়াছির উদ্দিন আহমেদ, সুহেল আহমেদ।

জুড়ীতে দ্বিতীয় ধাপে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫২ জন সহ মোট ২৭৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯২ হাজার ৮ শত ৮১ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৯টি।

জেলা রিটার্নিং অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্র ছিল ব্যাপক নিরাপত্তা নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে ৬৭০ জন বিচারিক ও নির্বাহী হাকিম। এছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top