logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. আন্তর্জাতিক

আল শিফা হাসপাতাল মৃত্যুপুরীতে পরিণত হয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত হয়েছে : 20 November 2023, 4:00 pm

ডেস্ক রিপোর্ট::

আল শিফা হাসপাতালকে মৃত্যুপুরী বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানবিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত প্রতিনিধি দল। তারা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আল শিফা হাসপাতাল পরিদর্শন করেছে। সেখানে গোলা হামলা ও গুলির চিহ্ন দেখতে পেয়েছে তারা।

আজ রোববার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব কথা বলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন ওই পর্যালোচনা দলে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ জাতিসংঘের বিভিন্ন বিভাগের রসদবিষয়ক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণে ১৮ নভেম্বর প্রতিনিধিদলটি মাত্র এক ঘণ্টা ওই হাসপাতালে অবস্থান করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলটি হাসপাতালটিকে মৃত্যুপুরী উল্লেখ করে বলেছে, সেখানকার পরিস্থিতি শোচনীয়। বিশুদ্ধ পানি, জ্বালানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের অভাবে হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে।

হলওয়ে ও হাসপাতাল প্রাঙ্গণ বিভিন্ন বর্জ্যে ভরে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগী ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আল শিফা হাসপাতালে ২৫ স্বাস্থ্যকর্মী ও ২৯১ রোগী অবস্থান করছেন। এর মধ্যে ৩২ নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালটিতে এখনো যেসব রোগী, কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা অবস্থান করছেন, তাঁদের অবিলম্বে সরিয়ে নেওয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তাদের সহযোগীরা জরুরি ভিত্তিতে পরিকল্পনা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি কিংবা তাদের প্রতিনিধিদলের হাসপাতাল পরিদর্শন নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী আল শিফা হাসপাতালে সরাসরি অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গোপনে হাসপাতালটির ভূগর্ভস্থ জায়গায় ঘাঁটি পরিচালনা করছিল এমন দাবি করে তারা হাসপাতালে তল্লাশি চালায়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হাসপাতালের ভূগর্ভে হামাসের ঘাঁটি আছে বলে তারা প্রমাণ পেয়েছে। তবে আল শিফা হাসপাতালের কর্মীরা বলছেন, ইসরায়েল এমন কিছু প্রমাণ করতে পারেনি।

আল শিফা হাসপাতালের আশপাশে লড়াই চলছে। ঝুঁকি কমাতে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল হাসপাতালটি পরিদর্শন করেছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও টেকসই মানবিক সহায়তা নিশ্চিতের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবারও আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
শ্রীমঙ্গলে নাগরিক–সরকার রিপোর্টিং ব্যবস্থা জোরদারের আহ্বান
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top