logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. সিলেট

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে শাবিপ্রবি ছাত্রশিবিরের মতবিনিময় সভা


প্রকাশিত হয়েছে : 30 November 2024, 10:35 pm

নিজস্ব প্রতিবেদক:: 

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

শুক্রবার (২৯ নভেম্বর) সিলেটের আম্বরখানায় ব্রিটানিয়া হোটেলে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সমন্বয়ক আবু সালেহ মুহাম্মদ নাসিম, সমন্বয়ক পলাশ বখতিয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জুনায়েদ আহমদ, এইচআরডি সম্পাদক তোফাজ্জল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, জাতীয় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ওয়াসিম মুহাম্মদ শামস, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি ইবরাহীম সৌরভ ও জহিরুল ইসলাম ইমন প্রমুখ।

বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘দেশের প্রয়োজনে ছাত্রশিবির ফ্যাসিবাদবিরোধী সকলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণহত্যাকারী দল আওয়ামীলীগ দেশে নানা অরাজকতা করার চেষ্টা করছে। এসব অরাজকতা প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরী।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সমন্বয়ক আবু সালেহ মুহাম্মদ নাসিম বলেন, ‘জুলাইয়ের আন্দোলনে আমাদের সবার ঐক্যের ভিত্তি ছিল আমরা সবাই আওয়ামীলীগবিরোধী। এই ভিত্তির উপরই আমরা আমাদের ঐক্য বজায় রাখবো। জুলাইয়ের আন্দোলনে সকলের অংশগ্রহণ রয়েছে, আমরা সকলে মিলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পলাশ বখতিয়ার বলেন, ‘ছাত্রশিবির গত ১৬ বছর যে জুলুমের শিকার হয়েছে তা খুবই দু:খজনক। আওয়ামীলীগ গত ১৬ বছর যে টাকা পাচার করেছে, সেই টাকা এখন কথা বলছে। তারা এসবের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এসবের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।’

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জুনায়েদ আহমদ বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়েও রক্ষা করা কঠিন। আমরা ‘৭১ সালে স্বাধীনতা অর্জন করেও রক্ষা করতে পারিনি বলে ‘২৪ সালে আবারও স্বাধীনতা অর্জন করতে হয়েছে। সুতরাং আবারও কেউ স্বাধীনতা নস্যাৎ করতে চাইলে সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে।’

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতীয় ঐক্য অনেক বেশী জরুরী ছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদের অগ্রাহ্য করে একদল দেশকে নিজের সম্পত্তি সাব্যস্ত দেশকে দুরাবস্থায় নিয়ে এসেছে। আমরা ‘২৪-এ যে নতুন স্বাধীনতা পেয়েছি তা যেন ঐক্যের অভাবে হাতছাড়া না হয়। আগে রাজনীতির নীতি ছিল Winner takes all. ফলে রাজনীতি নিয়ে ছাত্রদের মাঝে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। আমাদেরকে এই অবস্থা থেকে নতুন রূপরেখা প্রণয়ন করতে হবে। ছাত্রদের মূলকাজ হবে পড়াশোনা পরে রাজনীতি। নতুন রাজনীতি হবে জবাবদিহিতামূলক, শিক্ষার্থীদের সহায়তার জন্য।’

জাতীয় ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওয়াসিম মুহাম্মদ শামস বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের প্রতিটি আন্দোলনে ছাত্রদের ঐক্যবদ্ধ ভূমিকা ছিল। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর ঐক্য ধরে রাখতে না পারায় আন্দোলনের ফসল ঘরে তোলা যায়নি। ক্ষমতাসীনরা ছাত্রদের ঐক্যকে নষ্ট করে আন্দোলনের অর্জনকে ধ্বংস করেছে। ফলে বর্তমানেও ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।’

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ‘এক সময় তরুণ প্রজন্ম বলতো I hate politics. কিন্তু ‘২৪-এর আন্দোলন I love politics-এর ফসল। এটা এখনও জারি রাখা দরকার। রাজনীতিতে ভাল মানুষ না আসলে সেখানে খারাপ মানুষ আসবে। রাজনীতির প্রতি অনীহা দূর করার জন্য ছাত্র সংগঠনগুলোর উচিত সাধারণ শিক্ষার্থীদের সাথে বসা।’

বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি জহিরুল ইসলাম ইমন বলেন, ‘আওয়ামীলীগ পুনর্বাসনের সকল প্রচেষ্টাকে আমাদের রুখে দাঁড়াতে হবে। পুলিশ বাহিনীতে এখনও রিফর্ম না হওয়ায় একে একে ঝামেলাগুলো ঘটেই যাচ্ছে। ছাত্ররা সবসময় মাঠে থাকতে পারবে না। গুম, খুন, হত্যাকান্ডে লিপ্ত পুলিশ কর্মকর্তাদের দ্রুত বিচারের আওতায় এনে পুলিশ বাহিনীকে রিফর্ম করতে হবে।’

উপস্থিত সকল ছাত্রসংগঠন ছাত্রশিবিরের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সিলেট এর আরও খবর
<span style='color:red;font-size:16px;'>গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ</span>	 <br/> ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার

ছাতকে তোলপাড়, বনানীতে হাজী স্বপন গ্রেপ্তার

সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে

সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
বেনাপোলে পুলিশি অভিযানে চার আ,লীগ সমর্থক আটক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধলক্ষাধিক টাকার গাছ গোপনে বিক্রির অভিযোগ
মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড
মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
<span style='color:red;font-size:16px;'>অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা</span>	 <br/> শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা
অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা
শ্রীমঙ্গলে হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল
শ্রীমঙ্গলে হাসিবের ওপর চাপাতি দিয়ে হামলা, ফেসবুকে ভিডিও ভাইরাল
শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি চালের অন্নে গোবর্ধন পর্বত, ভক্তের ঢল
শ্রীমঙ্গলে ১ হাজার ৫০ কেজি চালের অন্নে গোবর্ধন পর্বত, ভক্তের ঢল
শ্যামনগর সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
শ্যামনগর সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ
যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের
যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের
ধর্মপাশায় অবৈধ মাটি কাটায় চারজনের কারাদণ্ড, জব্দ ৫ লরি
ধর্মপাশায় অবৈধ মাটি কাটায় চারজনের কারাদণ্ড, জব্দ ৫ লরি
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
অর্জিত জ্ঞান যেন অহংকারের কারণ না হয়ে বিনয়, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যম হয়: আল্লামা ফুলতলী
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
সাজেকে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ আহত
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
বেনাপোল-পেট্রাপোল বন্দরে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুন্জী নীলুর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
সমবায়ই গড়বে আত্মনির্ভরশীল বাংলাদেশ: প্রতিমন্ত্রী
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ
মাগুরায় দিনান্ত ক্লাবের নাম বদলে ‘অফিসার্স ক্লাব’, ক্ষোভ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top