logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. ইসলামী জিন্দেগী

তিলাওয়াতের পাশাপাশি কুরআন নিয়ে গবেষণায় মনোনিবেশ করতে হবে- সায়্যিদ আসিম আদী ইয়াহইয়া

প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৮:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::

মদীনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ, রাসুলুল্লাহ (সা.) এর ৩৯তম বংশধর সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া বলেছেন, কুরআন মজীদ আল্লাহ‘র কালাম। এর মাধ্যমে আল্লাহ তাঁর হাবীবকে সম্মানিত করেছেন এবং এর দ্বারা আমরাও সম্মানিত হয়েছি। কুরআন তিলাওয়াত করলে প্রতি হরফের বিনিময়ে নেকী পাওয়া যায়। কিন্তু কুরআন শুধু তিলাওয়াত বা মুখস্ত করলে হবে না, বরং এর পাশাপাশি কুরআন নিয়ে চিন্তা-গবেষণায় আমাদের মনোনিবেশ করতে হবে। কেননা স্বয়ং আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কুরআন নিয়ে তাফাক্কুর-তাদাব্বুর তথা চিন্তা গবেষণার কথা বলেছেন এবং এ ক্ষেত্রে উ*সাহিত করেছেন। তিনি হাদীস উদ্ধৃত করে বলেন, এমন কিছু লোক আসবে যারা তিলাওয়াত করবে কিন্তু কুরআন তাদের গলার নিচে প্রবেশ করবে না। সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং কুরআনের নির্দেশনা অনুযায়ী আমল করতে হবে।
সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া ১৬ আগস্ট, ২০২৫ শনিবার, সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের “প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৪” এর পুরস্কার বিতরণ ও হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বোর্ডের সভাপতি আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী‘র সভাপতিত্বে এবং বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান ও মাওলানা বেলাল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাসূল (সা.) এর ৩৯তম বংশধর জেদ্দার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ উমর আহমদ আল হাবশী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, ইয়াকুবিয়া বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিয মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারী।

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য
রাখেন রাসূল (সা.) এর ৩৯তম বংশধর, প্রখ্যাত বুযুর্গ, শায়খ সাইয়্যিদ আল হাবিব আসিম আদি ইয়াহইয়া, মদিনা মুনাওয়ারা, সৌদি আরব।

দুই অধিবেশনে বিভক্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী। এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাসূল (সা.) এর ৪০তম বংশধর সায়্যিদ হামযা আসিম আদী ইয়াহইয়া, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ‘র নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মুহাম্মদ আব্দুল মুনঈম, মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী, সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবূ জাফর মুহাম্মদ নুমান, ভূরকী হাবিবিয়া হাফিযিয়া মাদরাসার বড় হুজুর হাফিয আব্দুশ শহীদ, ইকড়ছই সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, সৎপুর কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আমদ বেতকোণী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, রাখালগঞ্জ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলিপুরী, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ইছামতি কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, লতিফিয়া উলামা সোসাইটি ইউকে‘র সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুর রহমান তালুকদার, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ‘র কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, আমেরিকার নিউজার্সির মসজিদ আল ফিরদাউস এর ইমাম ও খতীব মাওলানা এন ইউ এম আব্দুছ কুদ্দুছ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল হাবীব লতিফিয়া কমপ্লেক্স এর চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করীম মহসিন, সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ, লক্ষণাবন্দ ফুরকানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয মাওলানা আব্দুল আজিজ, মুসলিমাবাদ হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিজ ফাতির আহমদ, খাশিলা শফিকুল ইসলাম হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিজ সৈয়দুর রহমান, গিয়াসনগর হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুর রশিদ, লতিফিয়া এতীমখানা হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক হাফিয আশিক আলী, বোর্ডের অফিস সম্পাদক মাওলানা সাইদুর রহমান, ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ আবু সাঈদ মো. সেলিম, হাফিজ মাও. জাহাঙ্গীর আলম, হাফিজ আব্দুল আজিজ, হাফিজ মাও. বুরহান উদ্দিন, হাফিজ ছয়ফুল আলম, হাফিজ মো. আজাদ আলী, হাফিজ আশফাকুজ্জামান আদনান, হাফিয ইউসুফ মো. শাহান প্রমুখ

ইসলামী জিন্দেগী এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

জান্নাতুল বাকি কবরস্থানে দাফন
৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষক আবদুল্লাহ হাজি মারা গেছেন

রোজা রেখে হারাম কাজ থেকে বিরত থাকুন
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

রোজা রেখে হারাম কাজ থেকে বিরত থাকুন
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের তাৎপর্য ll হাফিজ সাব্বির আহমদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের তাৎপর্য ll হাফিজ সাব্বির আহমদ

সর্বজনীন রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ll মো. সাইফুল ইসলাম

সর্বজনীন রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ll মো. সাইফুল ইসলাম

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top