logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

মা দিবসে ‘সব নারীতেই মা’ শীর্ষক ছয় দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী শুরু

প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

পূর্বদিক ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী ‘সব নারীতেই মা’র আয়োজন করেছে নারী শিল্পীদের সংগঠন ‘জলকন্যা’। রোববার বিকেলে ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান এবং সঙ্গীতশিল্পী মেহরীন। অনুষ্ঠানে কিউরেটর শিল্পী অশোক কর্মকারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‘জলকন্যা’ নারীদের একটি শিল্পভিত্তিক সংগঠন, যেখানে জলরঙসহ বিভিন্ন মাধ্যমে শিল্পচর্চা করেন নারী শিল্পীরা। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেও যারা শিল্পচর্চা করেন, তাদের কাজকে গুরুত্ব দিয়েই আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী। ‘সব নারীতেই মা’ জলকন্যার দশম প্রদর্শনী। এবারের আয়োজনে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও কফি মাধ্যমের শিল্পকর্মও স্থান পেয়েছে।

প্রদর্শনীতে জলকন্যার ১২ জন শিল্পীর মোট ৩৫টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। আয়োজনে কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার এবং টাইটেল স্পনসর হিসেবে রয়েছে সিটি ব্যাংক।

অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে মা দিবস উপলক্ষে অতিথিদের বক্তব্য ও শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। পরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কিউরেটর অশোক কর্মকার বলেন, “জলকন্যার প্রতিটি প্রদর্শনীতেই ভিন্নতা থাকে। মায়েরা নিজেদের ব্যস্ততার মধ্যেও ছবি এঁকে প্রদর্শনী করছেন, এটি সত্যিই প্রশংসনীয়।”

সঙ্গীতশিল্পী মেহরীন বলেন, “আমি একজন মা, আবার আমারও একজন মা আছেন। মায়ের কথামতো চললে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না।”

চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান বলেন, “শুধু একটি বিশেষ দিন নয়, প্রতিদিনই মা দিবস। জলকন্যার শিল্পীরা মা হিসেবে সব দায়িত্ব পালন করেও শিল্পচর্চা চালিয়ে যাচ্ছেন, এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

জলকন্যার কর্ণধার সুপর্ণা এলিস গমেজ বলেন, “মাতৃত্ব শুধু সন্তান জন্মদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি অনুভূতি ও দায়িত্ববোধের নাম। তাই আমি বিশ্বাস করি, সব নারীতেই মা বিদ্যমান।” অনুষ্ঠান সঞ্চালনাও করেন তিনি।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, এলিনা চাকমা, মাহ্ফুজা খানম, জ্যাকলিন রিয়া রোজারিও, শামা সায়োম, এনেষ্টিনা পাপিয়া গমেজ, দীপান্বিতা মহলদার, ইসরাত বিনতে রউফ, সালসাবিল সুলতানা, জীনাতুল কুবরা নিপা এবং সিলভিয়া তেরেজা কস্তা।

প্রদর্শনীটি আগামী ১৫ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

পূর্বদিক/এসএ

জাতীয় এর আরও খবর
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

সর্বশেষ সংবাদ
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top