logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সাইফুরের মৃত্যু স্বাভাবিক ছিলো না …


প্রকাশিত হয়েছে : 31 October 2015, 11:51 am

তমাল ফেরদৌস ::
কিছু মানুষ চলে গেলে তার বিকল্প আর খুঁজে পায়না জাতি। হারালেই তাদের কদর আমরা বুঝতে পারি। এসব ক্ষণজন্মা মানুষ আলোচনা সমালোচনায় মুখর থাকেন সারা জীবন। আমাদের দুর্ভাগ্য যে, আমরা তাদের শেখানো পথ ধরেও হাঁটতে পারি না। মহান ¯্রষ্টা কিন্তু এদের দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন করে থাকেন। এমনিই একজন মানুষ ছিলেন আমাদের প্রয়াত অর্থমন্ত্রী, বিএনপির নীতি-নির্ধারক এম সাইফুর রহমান বস্তু মিয়া।

সাইফুর ৩

সদা সহজ সরল অভিব্যক্তি তার মুখে লেগে থাকতো। তিনি যে কতো প্রতিভায় প্রতিভাবান ছিলেন তা লিখে শেষ করা যায় না বা প্রকাশ করা যায় না। আপাদমস্তক এই মানুষটি জীবনকে উপভোগ করেছেন খুবই সাধারণ নিয়মে। তার সমগ্র চিন্তা-চেতনায় ছিলো দেশপ্রেম আর সমাজের বঞ্চিত ও নীপিড়িত জনগোষ্ঠীর কল্যাণ। তার জীবদ্দশায় সিলেট বিভাগের যে উন্নয়ন করে গেছেন তা আর কেউ করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।

তার মৃত্যুটি ছিলো আমার কাছে একটি অস্বাভাবিক বিষয়। স্বাভাবিক মৃত্যু বলে আমার কাছে মনে হয়নি কোনসময়। আমি সাংবাদিক হিসেবে হয়তো বিষয়টিকে নিয়ে একটু বেশিমাত্রায় ঘাটাচ্ছি। এই ঘাটানোর অনেক যৌক্তিক কারণও রয়েছে। আমি আগেও অনেকবার এই কথাটি লিখেছি বিভিন্ন লেখায়। কারণ এখনও তার মৃত্যু নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন রয়েছে।

যেদিন তার মৃত্যু হয় সেদিন ছিলো শনিবার। তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে বহন করা জীপ গাড়িটি ঘরের সম্মুখের সিঁড়ির সাথে ধাক্কা খায়। এরপরও তিনি ঢাকার পথে রওয়ানা দেন। আশুগঞ্জের খড়িয়ালা নামকস্থানে তার জীপটি দুর্ঘটনায় পতিত হয়। জীপে থাকা অন্যান্য সব যাত্রী যার যার আসন থেকে বের হলেও তিনি বেরুতে পারেন নি এবং তাকে জীপের যাত্রী কেউই বের করে নিয়ে আসেন নি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী সিলবেল্ট কেটে বের করে কুমিল্লায় হাসপাতালে নিয়ে যায়। এর আগেই তার অকাল মৃত্যু হয়।

সাইফুর ২

আপনি কি ভাবতে পারেন তার মতো একজন বর্ষিয়ান নেতার এমন করুণ মৃত্যু হবে। তার সময়ে এদেশের অর্থনীতির চাকাগুলো তার ঈশারায়ই ঘুরতো। কিন্তু তার মৃত্যুকে নিছক একটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। কোন তদন্ত হয়নি, বিএনপির কেউই এনিয়ে কোন কথা বলেন নি। সবাই চুপ থেকেছেন। রাজনৈতিক বক্তব্যও আসেনি কারো কাছ থেকে। এরও ব্যাপক ব্যাখ্যা রয়েছে। যা হয়তো খুঁজলে পাওয়া যাবে। যার বদৌলতে দেশ ও সমাজ উপকৃত হলো তার মৃত্যু নিয়ে কোন সাড়া-শব্দ হয়নি। আমি নির্দ্বিধায় বলতে পারি সুষ্ঠু তদন্ত হলে তার মৃত্যুর আসল রহস্য বের হয়ে আসবে।

এম সাইফুর রহমান শুধু বিএনপির একজন নেতাই ছিলেন না, ছিলেন দলের চেয়ারপার্সনের কাছে সর্বোচ্চ গুরুত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। তার প্রমাণ তিনি সংষ্কারপন্থী গ্রুপে যাওয়ার পরও বেগম খালেদা জিয়া তাকে দলের গুরুত্বপূর্ণ পদে রেখেছিলেন। কারণ তার বিকল্প সারা বিএনপিতে নেই। তার বিদেশীদের (পররাষ্ট্রনীতি) সাথে লবিং ছিলো ঈর্ষণীয়। তিনি ভারত, চীন বলেন আর আমেরিকাই বলেন। সবার সাথে সমান তালে কূটনৈতিক সম্পন্ন স্থাপনে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী একজন। তার মেধা ও প্রজ্ঞার ধারে কাছেই কেউ যেতে পারেন নি। রাজনীতির মারপ্যাঁচেও তিনি ছিলেন দক্ষ একজন কারিগর। তার কারিগরীতে নিজ দল কিংবা বিরোধীদলের বাঘা বাঘা নেতা ধরাশায়ী হতেন। এটি ছিলো একটি অন্যতম প্রধাণ কারণ কুতুবদের রোষানলে পড়ার।

তিনি সিলেট বিভাগের উন্নয়নের জন্য মরিয়া হয়ে লেগে থাকতেন। একারণে দেশের অন্যান্য জেলা ও বিভাগ উন্নয়ন বঞ্চিত থাকতো। সিলেটের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ছোঁয়া লাগে তার হাত ধরে। একসময় তিনি সবার চক্ষুশূল হয়ে ওঠেন। তাকে দমানোও যায়না আবার দমার মানুষও নন তিনি। একারণে দেশের কুতুবরা একপক্ষে এবং তিনি একা অন্যপক্ষে চলে যান স্বাভাবিকভাবে।

সাইফুর ১

সংসদ বলুন আর দলীয় স্থায়ী কমিটির সভা-ই বলুন? সবখানেই তার জয়জয়কার আর তার নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হতো। তাকে টপকিয়ে কেউ যাওয়ার মেধা ছিলো না। তাই বিকল্প পন্থা অবলম্বন করা হয়েছে তাকে একেবারেই দমাতে। তাই তিনি দলের কেন্দ্রীয় কুতুবসহ বিরোধীদের কুনজর ও রোষানলে পড়েন। এটিও আরেকটি অন্যতম কারণ ছিলো কুতুবদের রোষানলে পড়ার।

একটু ভাবলেই বুঝবেন যারা সৎ, নিষ্ঠাবান ও মেধাবী ব্যক্তিরা একটু সরাসরি কথা বলতে ভালবাসেন। আমরা তাদের সমালোচনা করতে কোনভাবেই ধৈর্য্যের পরিচয় দেই না। কিন্তু তাদের আবিষ্কার বা আমাদের সমাজের জন্য যে আর্শীবাদগুলো রেখে যান তা আমরা অবলীলায় ভোগ করি। আমরা জানি সুশিক্ষিত মানুষরা আতœকেন্দ্রীক হয়। আর স্বশিক্ষিত মানুষরা আত্মকেন্দ্রীক নয়। কিন্তু সাইফুর ছিলেন প্রকৃত শিক্ষিত একজন ব্যক্তি, তিনি আত্মকেন্দ্রিক নয়। তাই তিনি নিজের চিন্তাভাবনা, পরিকল্পনা দেশ ও এলাকার উন্নয়ন নিয়ে বিলিয়ে দিয়েছিলেন।

এম সাইফুর রহমানের সাথে আবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর হৃদ্যতা ও ঘনিষ্টতা ছিলো খুব। দুজনের রাজনৈতিক পরিচয় ছিলো ভিন্ন কিন্তু জেলার উন্নয়নে দুজনের পরিকল্পনা ও চিন্তাভাবনা ছিলো অভিন্ন। তারা দুজনই মানুষের উন্নতি সমাজের উন্নতির কথা ভেবেছেন আজীবন। তাদের জীবতাবস্থায় হয়তো আমরা কেউ তাদের বুঝতে পেরেছি আবার অনেকেই বুঝিনি।

এম সাইফুর রহমান ও সৈয়দ মহসীন আলী এই দুজনের মৃত্যুর পর আমরা হারালাম অভিযোগ নিয়ে যাবার জায়গা বা সুযোগ গ্রহণ করার জায়গাটা। এজেলার মানুষ এখন অনেকটা অভিভাবকশুণ্য হয়ে গেলো।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top