logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

উপ-নির্বাচনের টিকেট


প্রকাশিত হয়েছে : 31 October 2015, 1:06 pm

পূর্বদিক রিপোর্ট ::
সবারই দৃষ্টি এখন ‘টিকেট’। কে পাচ্ছেন উপ-নির্বাচনের টিকেট। এটিই এখন সাধারণ মানুষ ও ভোটার থেকে শুরু করে সবার মুখে মুখে। হউক সে ভোটার বা ভোটার নয় এমন উৎসুক মানুষও জানতে চায় কে পাচ্ছেন এই সোনার হরিণ ‘টিকেট’।

nirbacon pic

দলীয় বৈঠক থেকে শুরু করে শহরের সব আড্ডায়ই এখন প্রধান বিষয় উপ-নির্বাচন। মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ইউনিয়ন পরিষদ, গ্রাম্য বৈঠক, চা-স্টল, গ্রাম্য বাজার এখন টিকেট জ্বরে ভুগছে।

তবে নির্বাচনী প্রচারণায় বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামায়াতে ইসলামী এসব দলের কোন কার্যক্রম ও প্রচারণা মাঠে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই সবার দৃষ্টি এখন ক্ষমতাসীন দলের উপর। এই সুযোগে ক্ষমতাসীন দলের পাতি নেতা, মাঝারি নেতা, গ্রাম্য মাতব্বর, ইউপি সদস্য, চেয়ারম্যানরা এখন খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এদিকে নির্বাচনে আবার ক্ষমতাসীন দলের আভ্যন্তরীন গ্রুপিংটি খুবই গুরুত্ব পাচ্ছে। তাই গ্রুপ পর্যায়ে নেতারা গোপনীয়তা বজায় রেখে যে যার মতো কর্মী ও ভোটারদের পরামর্শ দিচ্ছেন। এক্ষেত্রে আবার স্থানীয় যে নেতার জাতীয় নেতার সাথে দহরম-মহরম আছে সে সব নেতারা কদর পাচ্ছেন বেশি। কেউ কেউ ইতিমধ্যে জাতীয় নেতাদের সাথে দেখা করে ও এসেছেন। কর্মী ও সমর্থকদের প্রশ্নের মুখে এরা আবার স্বান্তনার সুরে বলছেন যে, আমাদেরই গ্রুপের প্রার্থী মনোনয়ন পাবেন।

মৌলভীবাজার-৩ এ আসনটির নির্বাচিত সংসদ সদস্যের মৃত্যুর পর গত দেড় মাসেরও বেশি সময় ধরে সাধারণ মানুষের মতামত পর্যবেক্ষণ করছে সাপ্তাহিক পূর্বদিক। চা স্টল থেকে শুরু করে ব্যবসা কেন্দ্র, বাজার, জন সমাগমস্থল ইত্যাদি জায়গায় জরীপ চালানো হয়েছে পত্রিকার পক্ষ থেকে। এই জরীপ থেকে পাওয়া তথ্য নিয়ে একটি প্রতিবেদন পাঠকের কাছে তুলে ধরা হলো।

জরীপ থেকে পাওয়া তথ্যানুযায়ী সম্ভাব্য যেসব প্রার্থীদের নাম শোনা যাচ্ছে তারা মনোনয়ন পাওয়ার দৌড়ে কতটুকু এগিয়ে আছেন সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে। এ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান যেহেতু একটি গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। তাই তার মনোনয়ন পাওয়ার বিষয়ে মিশ্র কথাবার্তা রয়েছে সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে। তবে দলের প্রধানের সুনজরে তিনি আছেন এটা পরিষ্কার।

সম্ভাব্য প্রার্থী পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম (বি করিম)। তিনি দলের ক্রান্তিলগ্নে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দলের পক্ষে কাজ করেছেন। গত সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে প্রার্থী হয়েও আবার দলের সিদ্ধান্তেই প্রার্থীতা প্রত্যাহার করে নেন। স্থানীয়ভাবে তার নাম মানুষের মুখে মুখে থাকলেও তার ভোটারদের সাথে সম্পৃক্ততা তেমন নেই। কারণ তিনি স্থানীয় রাজনীতিতে ছিলেন না। দলীয় মনোনয়ন পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সিদ্ধান্ত তার পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য প্রার্থী সৈয়দা সায়রা মহসীন। তিনি প্রয়াত মন্ত্রীর সহধর্মিনী। রাজনীতিতে তিনি সক্রিয় না থাকলেও তার স্বামীর রাজনীতিতে তার ইতিবাচক ভূমিকা সর্বজনের জানা। বর্তমান সরকার নারী নেতৃত্ব সৃষ্টি করতে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এছাড়া মন্ত্রীর সহধর্মিনী হিসেবে প্রধানমন্ত্রীসহ এই আসনের সাধারণ ভোটারদের মধ্যে একটা ‘সিমপ্যাথি’ কাজ করছে। তাকে মনোনয়ন দিলে ‘সিমপ্যাথি’ ভোটও তার পক্ষে যাবে। এক্ষেত্রে মনোনয়ন পাওয়ার দৌড়ে তিনি অনেকটা এগিয়ে আছেন বলে মনে করছেন সাধারণ মানুষ ও ভোটাররা।

সম্ভাব্য প্রার্থী নেছার আহমদ। তিনি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক। ছাত্র থেকে শুরু করে তিনি দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসছেন। তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে সাধারণ ভোটারদের মাঝে। যদি দল তাকে মূল্যায়ন করে এবং নেত্রীর সুনজর তার উপর থাকে তাহলে হয়তো তিনি মনোনয়ন পেতে পারেন বলে ধারণা ভোটারদের।

সম্ভাব্য প্রার্থী মো. কামাল হোসেন। তিনি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি। তুখোড় ছাত্রনেতা হিসেবে তার একটি সুনাম রয়েছে জেলা জুড়ে। স্থানীয়সহ জাতীয় পর্যায়ে দলের নীতিনির্ধারক অনেকের সাথেই তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে তারও মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা মনে করছেন।

এদিকে প্রবাসী যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরা নিজেদের নাম প্রচার করতেই এটা করছেন বলে ভোটারদের একটা বড় অংশ মনে করছেন।

তবে জরীপে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যে বিষয়টি উঠে এসেছে তাহলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ সৈয়দ মহসীন আলীকে পূর্ণমন্ত্রী তিনিই করেছিলেন। তাই এক্ষেত্রে দুজনের নাম বেশি করে জরীপে এসেছে। এরা হলেন, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম (বি করিম) ও প্রয়াত মন্ত্রীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসীন।

পুনশ্চ: জরীপে যা-ই পাওয়া যাক না কেন ? আমাদেরকে অপেক্ষা করতে হবে মনোনয়ন পাওয়ার দিন পর্যন্ত। তবে সাধারণ মানুষ ও ভোটাররা মনে করেন, যিনিই মনোনয়ন পান ও নির্বাচিত হোন। তিনি এ আসনের মানুষের সুখ ও দুঃখে কাজ করে যাবেন।

জাতীয় এর আরও খবর
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সর্বশেষ সংবাদ
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনের দুই কোম্পানি
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতা হিরাসহ আটক ৪
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
চীন-বাংলাদেশ শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে খুকৃবিতে মতবিনিময়
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
‘সর্বভূতেষু সংস্থিতা’: নৃত্যনাট্যে দেবীশক্তির মহিমা ও অসুরবধের কাহিনি
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
আনজুমানে আল ইসলাহ ইউকের অভিষেক ও শপথ
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top