কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশিত হয়েছে : 1 November 2015, 11:48 am
কমলগঞ্জ প্রতিনিধি ::
‘জেগেছে যুব জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ এই শ্লোগান সামনে রেখে কমলগঞ্জে জাতীয় যুব দিবস-২০১৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও আব্দুল মালিক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মুনিম তরফদার, ডা. আহসান হাবীব, মো. আনোয়ার হোসেন, শাহীন আহমেদ।
বক্তব্য রাখেন মোহন রবিদাস। অনুষ্ঠানে ৩ জন যুবক-যুবতীর মাঝে ঋণ বিতরণ করা হয়।







