মৌলভীবাজারে ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : 5 November 2015, 10:25 am
শহর প্রতিনিধি ::
উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের কর্মকর্তাদের বেতন বিলে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানদের স্বাক্ষরের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার ৭টি উপজেলার হস্তান্তরিত ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব ভবনের সামনে এ প্রতিবাদ সমাবেশে সাতটি উপজেলা থেকে আসা শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকৌশলী অব্দুল বারেক, মৌলভীবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, মৌলভীবাজার সদর প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হেদায়েত কবির, শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী।
বক্তারা সম্মানের সাথে বিষয়টি সমাধানের জন্য সরকারের কাছে প্রতিবাদ সমাবেশ থেকে আবেদন জানিয়েছেন। #







