কমলগঞ্জে সমবায় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : 7 November 2015, 11:54 am
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলায় “সমবায় উদ্যেক্তার মাধ্যমে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ।
স্বাগত বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ গ্রামকর্মী তন্ময় শর্মা, শ্রেষ্ঠ সমবায় সমিতি পশ্চিম ভেড়াছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ী কমল কেরাইয়াকে ক্রেস্ট ও ৫০০ টাকার প্রাইজবন্ড পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রায় দুই শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।







