logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

কুলাউড়ায় প্রচারণামূখর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৫, ১১:১৪ পূর্বাহ্ণ

নাজমুল ইসলাম, কুলাউড়া ::
মেয়াদোত্তীর্ণ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও কুলাউড়া পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রার্থীদের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার-ফেস্টুনে শহরের প্রধান সড়ক, ওয়ার্ড ও মহল্ল¬া ছেয়ে গেছে। প্রার্থীরা নিজে এবং তাদের কর্মী-সমর্থকদের মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থী হবার বার্তা পৌঁছে দিচ্ছেন। সম্ভাব্য প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের এমন সরব তৎপরতায় পৌরসভায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।

KULA POURO PUR

জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশে ২৪৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপের নির্বাচনে কুলাউড়া পৌরসভাও রয়েছে। সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে দলীয় প্রতীকেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নতুন করে হিসেব নিকেশ করতে হচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। কে পাবেন দলীয় মনোনয়ন সেটি চূড়ান্ত না হলেও সব প্রার্থীই নিজ দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। প্রার্থীরা কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ ঘরাণার সম্ভাব্য মেয়র প্রার্থীরা। বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা মাঠের প্রচারণায় রয়েছেন অনেকটা নীরবে। বিএনপি দলীয়ভাবে কোন প্রার্থী দিবে কিনা সেটা এখনো কোন সূত্র নিশ্চিত করেনি।

তবে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির একাংশের সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জমান সজল বিএনপির দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে জানা যায়। এদিকে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের সিদ্ধান্তে তারা দলীয়ভাবে নির্বাচন করতে পারবে না।

নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতা ছাড়াও কয়েকজন প্রবাসী কমিউনিটি নেতা। এরা হলেন, উপজেলা বিএনপি একাংশের সভাপতি ও বতর্মান পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কাদিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম সফি আহমদ সলমান, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব শফি আলম ইউনুছ (মহালদার), উপজেলা আওয়ামীলীগ বন ও পরিবেশ সম্পাদক সফিউল আলম সফি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জমান সজল, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন স্কটল্যান্ডের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ, পৌর জাতীয় পার্টির সভাপতি মুহিবুর রহমান মাস্টার, প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল্ল¬াহ আল মামুন রেনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গিয়াস উদ্দিন আহমদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম এর মধ্য থেকে একজনকে দলীয় প্রার্থী করার ঘোষণা দিয়েছে।

এদিকে দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে শহরের হোটেল-রেস্তোরা, ব্যবসা প্রতিষ্ঠান আর জনসমাগমস্থলগুলোতে সরব আলোচনা চলছে। কে কোন দলের প্রার্থী হবেন, কে দলীয় মননোয়ন পাবেন, কে মেয়র হলে কি করবেন এ সকল নানা বিষয় আলোচনায় উঠে আসছে। ঈদ ও পূজোকে উপলক্ষ্য করে তোরণ, ডিজিটাল বিলবোর্ড ব্যানার-ফেস্টুন টাঙিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা। ভোটারদের মন জয় করতে নানা কৌশলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগাম দোয়া ও আশীর্বাদ নিচ্ছেন। বিভিন্ন সভা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে পৌরসভার উন্নয়নের জন্য তাদের নানা পরিকল্পনার কথা জানাচ্ছেন।

প্রার্থীরা সমর্থক ও শুভাকাঙ্খীদের মাধ্যমে কৌশলে চালাচ্ছেন ভোটের জরিপ। ভোটারদের আগাম সমর্থন আদায়ে করছেন উঠান বৈঠক। প্রচারণায় থাকছেন প্রার্থীদের আত্মীয়স্বজন, সমর্থক ও কর্মীরা। তাদের মতামত নিয়ে ঠিক করা হচ্ছে ভোটের আগাম পরিকল্পনা। বর্তমান মেয়র প্রকাশ্যে প্রচারণা না চালালেও নীরবে চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও সরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পৌরসভার ৯টি ওয়ার্ড ঘুরে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডে ৩ থেকে ৪ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ওয়ার্ডের বাসিন্দাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছেন তাঁরা। স্থানীয় ওয়ার্ডের বাসিন্দাদের সাথে নিয়মিত সংযোগ করছেন। #

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top