logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বড়লেখায় আত্মীয়-স্বজনদের টাকায় নির্বাচনে লড়ছেন ৫ মেয়র প্রার্থী

প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৫, ৬:৪০ অপরাহ্ণ

এ.জে লাভলু, বড়লেখা :
বড়লেখা পৌরসভার ৬ প্রার্থীর মধ্যে ৫ জনই প্রবাসী ও আত্মীয়-স্বজনের দানের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস ও ব্যয়ের সম্ভাব্য খাতের বিবরণীতে তাঁরা এ তথ্য দিয়েছেন।

BOROLEKHA MEYOR CANDIDATE PIC 1

হলফনামায় আওয়ামী লীগ প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে এইচএসসি পাশ। তাঁর বিরুদ্ধে জেলা হাকিমের আদালতে ৭টি ফৌজদারী মামলা ছিল। এর মধ্যে ৫টিতে বেকসুর খালাস ও দুটিতে অব্যাহতি পেয়েছেন। একটি করাতকলের মালিক তিনি। ৭০ শতক কৃষিজমি থেকে বছরে তাঁর আয় ২০ হাজার টাকা। আর ব্যবসা থেকে আয় হয় দুই লাখ টাকা। যৌথ মালিকানায় তাঁর একটি বাড়ি আছে। ব্যাংকে জমা আছে ৭০ হাজার ৬২৭ টাকা। ব্যবসার ২০ হাজার টাকা ও চাকুরীজীবী ভাইয়ের কাছ থেকে স্বেচ্ছা প্রণোদিত দান হিসেবে পাওয়া ৮০ হাজার টাকায় তিনি নির্বাচনী ব্যয় মেটাবেন বলে উল্লেখ রয়েছে।

বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম এর শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদার। বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা তদন্তনাধীন রয়েছে। এ ছাড়া মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিমের আদালতে দায়ের করা একটি মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। সাড়ে ৯ শতকের কৃষিজমি থাকলেও এ খাত থেকে তাঁর কোনো আয় নেই। যৌথ মালিকানায় তাঁর একটি বাড়ি আছে। বড়লেখার একটি ব্যাংকে তাঁর ১ লাখ ৪ হাজার ৯০৭ টাকা ঋণ আছে। ফ্রান্স প্রবাসী ভাতিজার কাছ থেকে স্বেচ্ছা প্রণোদিত দান হিসেবে পাওয়া ৯৫ হাজার টাকা ও পাশের জুড়ী উপজেলার বিএনপির এক নেতার কাছ থেকে দানের ২০ হাজার টাকায় তিনি নির্বাচন করছেন বলে উল্লেখ রয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল নূর স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। ১৫ একরের যৌথ মালিকানার কৃষিজমি থেকে বছরে তাঁর আয় ২ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংকে নিজের নামে ৮ লাখ টাকা জমা আছে। তিনি যৌথ মালিকানার বাড়িতে থাকেন। ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে দান হিসেবে পাওয়া ৭০ হাজার টাকায় তিনি নির্বাচন করছেন বলে উল্লেখ রয়েছে।

বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। সাড়ে ১০ শতকের কৃষিজমি থেকে বছরে তিনি ২ লাখ ৭০ হাজার টাকা আয় করেন। তাঁর কোনো বাড়ি নেই বলে উল্লেখ করেছেন। যুক্তরাজ্য প্রবাসী ভাতিজার দান করা ৮০ হাজার টাকায় তিনি নির্বাচনী ব্যয় মেটাবেন বলে উল্লেখ রয়েছে।

জাতীয় পার্টির প্রার্থী মীর মুহাম্মদ মুজিবুর রহমান বিএ পাস হলেও বেকার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। যৌথ মালিকানায় একটি বাড়ি আছে। কাতার প্রবাসী বন্ধুর কাছ থেকে দান পাওয়া ১ লাখ টাকায় তিনি নির্বাচন করছেন বলে উল্লেখ রয়েছে।

জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ আলিম পাশ। তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে বছরে তাঁর আয় হয় ২ লাখ ৬০ হাজার টাকা। নিজের নামে ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার, ১ লাখ টাকার ইলেকট্রনিকস ও আসবাব সামগ্রী এবং নগদ ৪৫ হাজার টাকা আছে। ব্যাংকে জমা আছে ৩ হাজার ৯৬৩ টাকা। তাঁর বিরুদ্ধে কোনো মামলার তথ্য হলফনামায় উল্লেখ নেই। ব্যবসার ৩০ হাজার টাকা ও ভাইয়ের কাছ থেকে ধার করা ৭০ হাজার টাকায় তিনি নির্বাচনী ব্যয় মেটাবেন বলে উল্লেখ রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শ্রীমঙ্গলে ‘টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
তেল সংকটের সুযোগে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক এক ব্যক্তি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, চাষাবাদে ফিরবে হাজার একর জমি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ’ত্যু, একজন মৌলভীবাজারের
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ’ত্যু, একজন মৌলভীবাজারের
শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া
লাউয়াছড়ার বংশি বাউল মদিনার মৃ’ত্যু’তে শোকের ছায়া
দেড় মাস পর বাজার থেকে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক: রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
দেড় মাস পর বাজার থেকে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক: রিজার্ভ আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়াল
যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আরো একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম
যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আরো একটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম
প্রায় দেড় দশক পর প্রিয়দর্শন-অক্ষয় জুটি, কেমন হবে ‘ভূত বাংলা’?
প্রায় দেড় দশক পর প্রিয়দর্শন-অক্ষয় জুটি, কেমন হবে ‘ভূত বাংলা’?
র‍্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‍্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীমঙ্গলে ছেলের ছু’রিকা’ঘাতে পিতার মৃ’ত্যু, ঘা’তক গ্রেফতার
শ্রীমঙ্গলে ছেলের ছু’রিকা’ঘাতে পিতার মৃ’ত্যু, ঘা’তক গ্রেফতার
মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ‘লাঞ্চ অ্যান্ড লার্নিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত
মৌলভীবাজারে পথশিশুদের নিয়ে ‘লাঞ্চ অ্যান্ড লার্নিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যু’দ্ধ শেষের পথে’: ট্রাম্প
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধের মধ্যেই ‘ইরান যু’দ্ধ শেষের পথে’: ট্রাম্প
আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
আজমিরীগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন
বানিয়াচংয়ের প্রাচীন কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
বানিয়াচংয়ের প্রাচীন কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
কমলগঞ্জে বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার
বানিয়াচংয়ে আলোচিত সানজিদা হ’ত্যা মামলায় চার আসামি গ্রেফতার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top