logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজারে কবি সৌমিত্র দেবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

প্রকাশিত হয়েছে : 16 April 2025, 12:12 pm

স্টাফ রিপোর্টার ::

মৌলভীবাজারে অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কমের সম্পাদক ও প্রকাশক, আশির দশকের শক্তিমান কবি সৌমিত্র দেব টিটু এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এজমাজনিত শ্বাসকষ্টে ভোগছিলেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হঠাৎ তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে হলে স্ত্রী পলা দেব ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কবির মরদেহ জন্মশহর মৌলভীবাজার পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মরদেহ রাখা হয়। কবি, শিল্পী ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার মানুষ শোক ও শ্রদ্ধা জানান। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের সৈয়ারপুর শ্বশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এ সময় জেলার সাহিত্য সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশ করেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, লীলা নাগ স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

কবি সৌমিত্র দেব টিটু এর প্রয়াণে গভীর শোক, বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম কয়েস সামি, সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, জালালাবাদ জার্নালিস্ট এসোাসিয়েশন ঢাকার সভাপতি আজাদ কবির, সাধারণ সম্পাদক আনহার সমশাদ, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি শরীফুল ইসলাম খান ডলার, সাধারণ সম্পাদক সাদাত স্বপন, সিলেট ভয়েস এর সম্পাদক সেলিনা চৌধুরী, বাংলাদেশ পোয়েট্স ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা গবেষক কবি ড. সৈয়দ মাসুম, সভাপতি কবি সালেহ আহমদ (স’লিপক), সহ-সভাপতি কবি রিপন কান্তি ধর রূপক, কবি শামীমা রিতু, সাধারণ সম্পাদক কবি সৈয়দ আহমেদ জাবের, সহ-সাধারণ সম্পাদক ছড়াশিল্পী মিনারা আজমী, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক কবি মুজাহিদ আহমদ, কবি ও সাংবাদিক আহমদ আফরোজ, সাংবাদিক জাফর ইকবাল, সাংবাদিক এসএম মেহেদী হাসান, কবি পুলক কান্তি ধর, কবি জয়নাল আবেদীন জুয়েল, সাংবাদিক কপিল দেব প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় ও জেলা কমিটি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকা পরিবারবর্গ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা পরিবারবর্গ, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকা পরিবারবর্গ, অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন, জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশন ঢাকা, লীলা নাগ স্মৃতি পরিষদ, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কম পরিবারবর্গসহ স্থানীয় এবং জাতীয় পর্যায়ের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা কবি সৌমিত্র দেব টিটু এর প্রয়ানে বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কবি সৌমিত্র দেব টিটু ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন তিনি।

সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেব টিটু এর সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি দৈনিক প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করেন এবং দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০০৯ সাল থেকে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকার প্রতিষ্ঠাকালিন সভাপতি, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র আজীবন সদস্য, লীলা নাগ স্মৃতি পরিষদের (সদ্য সাবেক কমিটি) সহ-সভাপতি, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা এর দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ লিখতেন। কবি হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত। তাঁর একাধিক বই উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর রচনা ও সম্পাদনায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২টির বেশি। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত এই কবি ‘শময়িতাদের বাড়ি’ সহ বহু কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি লোকসাহিত্য গবেষণায়ও বিশেষ খ্যাতি অর্জন করেন ‘মরমী কবি হাছন রাজা ও তার জীবন দর্শন’ বইটির জন্য। সু-সাহিত্যিক পন্ডিত সৈয়দ মুজতবা আলীকে নিয়ে রয়েছে তার একাধিক প্রকাশনা। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি।

কবিতা রচনায় অবদানের জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি থেকেও তাঁকে সম্মাননা প্রদান করা হয়। চলচ্চিত্রেও তাঁর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণীজন ‘ডাকঘর’ চলচ্চিত্রেও অভিনয় করেন। কবি সৌমিত্র দেব কবি সাংবাদিকতা ছাড়াও আপাদমস্তক একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে তিনি নির্বাচন করেন।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top