সিলেটে বিশেষ টহলে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৮ জুন ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ জুন সন্ধ্যায় বিজিবির অধীনস্থ বড়গ্রাম বিওপির জেসিও-৯০১৯ সুবেদার মো. ওমর ফারুক খানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩৫৯ সংলগ্ন এলাকায় বিশেষ টহল পরিচালনা করে।
টহল চলাকালে সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সীমান্ত পিলার থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়া দুবাগ কমিউনিটি সেন্টার হাসপাতালের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জিবাদ (২৬)। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুল মানিক।
আটকের সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬৪০ টাকা এবং একটি ভিভো (ভিভো) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা এবং মোবাইল ফোনের মূল্য প্রায় ১৫ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২৩ হাজার ১৪০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বদিক/এসএ





