logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এক যুগ পর বাড়ি ফিরলেন কফিনবন্দী হয়ে

প্রকাশিত হয়েছে : ৫ ডিসেম্বর ২০২২, ৮:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:: 
জীবন জীবিকার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের লন্ডনে। এরপর বৈধতার জন্য পাড়ি জমান ফ্রান্সে। এরমধ্যে কেটে গেছে প্রায় একযুগ। একযুগ পর বাড়ি ফিরেছেন। তবে কফিনবন্দী লাশ হয়ে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ফ্রান্সে খুন হওয়া বাংলাদেশী যুবক কাওছার হামিদ আলী (৩৫) এর লাশ মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে এসেছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রায় ১২ বছর আগে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন কাওছার হামিদ আলী (৩৫)। সেখান থেকে প্রায় সাত বছর পর আলী পাড়ি জমান ফ্রান্সে। আলীর হয়তো স্বপ্ন ছিলো প্রতিষ্ঠিত হয়ে কোনো একদিন দেশে ফিরবেন। দেশে ফিরে হয়তো বিয়ে করে নতুন স্বপ্ন বুনবেন। বাবা-মাও একমাত্র ছেলেকে নিয়ে হয়তো এমন স্বপ্ন দেখছিলেন। কিন্তু কারোরই স্বপ্ন আর পূরণ হবে না কোনোদিন। কারণ- আলীর প্রাণপ্রদীপ নিভে গেছে চিরতরে। সেই আলী ফিরছেন দেশে। তবে জীবিত নয়, কফিনবন্দি হয়ে।

ফ্রান্সে আইনী প্রক্রিয়া শেষে গত শুক্রবার (০২ ডিসেম্বর) তার লাশ বিমানে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে ওইদিন ফ্রান্সের অভারভিলা বাংলাদেশী জামে মসজিদে আলীর প্রথম জানাজা হয়েছে।

আলী মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। গত ১৩ অক্টোবর আলী ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০ অক্টোবর ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আলীর মৃত্যুর বিষয়টি জানতে পারেন তার পরিবার। শুরুতেই আলীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলেও দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। আলীর স্বজন ও প্রবাসীরা আলীকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

আলীর বাবা আবুল হোসেন বলেন, আমার ছেলের লাশ দেশে এসে পৌঁছেছে। গত শুক্রবার ফ্রান্সে আইনী প্রক্রিয়া শেষে তার ছেলের লাশ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে তাকে ফ্রান্স প্রবাসীরা জানিয়েছেন। প্রায় ১২ বছর আগে সে লেখাপড়ার জন্য লন্ডন যায়। সেখান থেকে প্রায় ৭ বছর পর ফ্রান্সে পাড়ি জমায়। প্রায় একযুগ কেটে গেছে। সে আর দেশে আসেনি। আশা ছিলো দেশে এলে তাকে বিয়ে দিবো। কিন্তু তাতো আর হবে না কোনোদিন।

ফ্রান্সের প্রবাসীরা জানান, গত ২০ সেপ্টেম্বর রাতে প্যারিসের মাখদরমি এলাকায় উবারের আইডি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন যুবক প্রথমে কাওছার হামিদ আলীকে ঘাড়ে আঘাত করে। এরপর ঘাতকরা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কের ওপরে ফেলে দেয়।  এতে আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৩ দিন তিনি কোমাতে ছিলেন। এরপর ১৩ অক্টোবর মারা যান। ২০ অক্টোবর ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আলীর মৃত্যুর বিষয়টি জানতে পারে তার পরিবার। প্রবাসীদের অভিযোগ আলীকে মারধর করে হত্যার পর ঘটনা আড়াল করতেই ঘাতকরা দুর্ঘটনায় মৃত্যু বলে ফেসবুকে প্রচার করে।

ফ্রান্সের সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ জানান, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সচিব শারহাদ শাকিল আমাকে নিশ্চিত করেছেন যে ফ্রান্সের পুলিশ তাকে জানিয়েছে, কাওছার হামিদ আলী দুর্ঘটনায় মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা আলীর নিজ এলাকা বড়লেখা ও কুলাউড়ার বলে তিনি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন। তাদের নাম-পরিচয়ও তিনি জেনেছেন।আইনী প্রক্রিয়া শেষে আলীর লাশ দেশে পাঠানো হয়েছে। সোমবার লাশ দেশে পৌঁছাবে। আলীর মৃত্যুরে ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে জন্য ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>জাতীয় চা দিবস</span>	 <br/> দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top