logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি লন্ডনে সংবর্ধিত

প্রকাশিত হয়েছে : 1 May 2024, 12:40 am

নিজস্ব প্রতিবেদক::

বৃটেন প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসায় সিক্ত হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহাতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। রবিবার (২৮শে এপ্রিল) লন্ডনের একটি হলে তাঁর সম্মানে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং অকুন্ঠ সমর্থনে আপ্লুত হয়েছেন তিনি।

আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র কাউন্সিলর লুৎফুর রহমান, ডেপুটি মেয়র মায়ূন মিয়া, সাবেক স্পীকার আহবাব হোসাইন, , ইউকে বিসিসিআই এর ফাউন্ডিং প্রেসিডেন্ট বজলুর রশীদ, চ্যানেল এস এর সিইও তাজ চৌধুরী, বাংলাদেশ চেম্বার্স ওফ কমার্স ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, লাতিফী হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওলী খান এমবিই, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মশিউর রহমান শাহীন, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি কামাল উদ্দীন, যুক্তরাজ্য আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার চৌধুরী, গোয়াইনঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গোলাম জিলানী, বিশিষ্ট ব্যবসায়ী কমর উদ্দীন চৌধুরী সিআইপি, ব্যরিস্টার দেওয়ান মাহদী, মাওলানা আবদুর রব প্রমুখ।

বক্তাগণ আল্লামা হুছামুদ্দীন চৌধুরী এমপির সাহসিকতা, সততা এবং নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর হাত ধরে জকিগঞ্জ-কানাইঘাট তথা সিলেটবাসী উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষতঃ প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য অধিকার ও দাবী-দাওয়া পূরণ এবং দ্বীনী শিক্ষার স্বকীয়তা রক্ষায় বরবরের মত তিনি সোচ্চার ও অগ্রণী ভুমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এতে আরো বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট হাফিয কয়েছুজ্জামান, মিডল্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা এমএ কাদির আল হাসান, ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আলহাজ আবদুস সালাম, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, ওয়েলস ডিভিশনের সেক্রেটারি কাউন্সিলর দিলাওয়ার আলী, দারুল হাদীস লাতিফিয়ার সেক্রেটারি আলহাজ বদরুল ইসলাম, আল ইসলাহ ইউথ ফোরামের সিইও মাওলানা ইউসূফ আহমদ প্রমুখ।

সংবর্ধিত অতিথি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি তাঁর বক্তব্যে কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার প্রতি অর্পিত এ গুরু দায়িত্ব আদায়ে সকলের সহযোগিতা ও দু‘আ কামনা করেন। তিনি মানবতার সেবা, দ্বীনের খিদমত, ইসলামী শিক্ষার বিস্তার এবং দেশবাসীর সেবায় তাঁর মরহুম পিতা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর অবদানের কথা স্মরন করেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসেবে এই খিদমতগুলোকে আরো বিস্তৃত করার প্রয়াস পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও দ্বীনী সংগঠন এবং আনজুমানে আল ইসলাহ ইউকের বিভিন্ন ডিভিশন ও শাখার পক্ষ থেকে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী এমপিকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

মাওলানা আবদুল মুহিত এর কুরআন তিলাওয়াত এবং মাওলানা কায়েদ উদ্দীনের নাতে রাসূল পরিবেশনের মাধ্যমে সূচিত সংবর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন লাতিফিয়া উলামা সোসাইটির প্রেসিডেন্ট মাওলানা শেহাব উদ্দীন, লাতিফিয়া কারী সোসাইটির প্রেসিডেন্ট মাওলানা মুফতী ইলিয়াস হোসাইন, সেক্রেটারি মাওলানা আশরাফুর রহমান, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দীকী, কাউন্সিলর কবির আহমদ, কাউন্সিলর সাঈদ আহমদ, কাউন্সিলর সৈয়দ আবদুল্লাহ তারেক, কাউন্সিলর আবদাল উল্লাহ, প্রবীন আলেম মাওলানা শামসুদ্দীন নূরী, ব্রিকলেন জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মালিক, দারুল হাদীস লাতিফিয়ার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, সিনিয়র শিক্ষক মাওলানা এমএ আউয়াল হেলাল, টিভি থ্রি‘র ডিরেক্টর মঈনুল হোসেন মুকুল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বশির উদ্দীন আহমদ, পারভেজ কুরেশি, ইমদাদ হোসাইন, আশিক চৌধুরী প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
শ্রীমঙ্গলে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
সাভারে এসআই হত্যা: গ্রেপ্তার ৯, প্রধান আসামি রিমান্ডে
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
লাউয়াছড়ায় কড়া নিরাপত্তা ভেদ করে সেগুন গাছ চুরি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
ঝুট কাপড়ের পাপোশে বদলে যাচ্ছে জীবন, কর্মসংস্থান হচ্ছে বেকার যুবক-নারীদের
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সিফাতের কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দির ও ঠাকুরঘরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শ্রীমঙ্গলে বৃত্তিপ্রাপ্ত ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
সুনামগঞ্জে যুবককে কুপিয়ে জখম, মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি
শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top