logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

আনন্দ ভ্রমণে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের একদিন

প্রকাশিত হয়েছে : 31 January 2025, 3:53 pm

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব ::

মৌলভীবাজার প্রেসক্লাবের নবীন ও প্রবীন সাংবাদিকদের মেলবন্ধনে ২০২৫ সালের আনন্দ ভ্রমণ সম্পন্ন হলো। গতকাল (৩০ জানুয়ারি) শীতের কুয়াশাজড়ানো হিম সকালে মৌলভীবাজার থেকে রাজনগরের মাথিউড়া চা বাগানের উদ্দেশ্যে যাত্রা করেন সাংবাদিকতার মূলধারার সংগঠন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্যরা। সেখানে খেলাধুলা ও আনন্দ উৎসবে মেতে উঠেন তারা। সকালে ব্রেড-কলা আর ঘুম চোখে চা পান করে শুরু হয় দিনের আনন্দযজ্ঞ।

প্রথমেই সিলেট বিভাগের বর্ষীয়ান সাংবাদিক এম এ সালাম ফুটবল খেলা প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনের পর ঝরাপাতায় আচ্ছাদিত মাঠের পাশে শুরু হয় ফুটবল প্রীতি ম্যাচ। সাংবাদিরা জুনিয়র, সিনিয়র ভাগে ভাগ হয়ে গ্রাম বাংলার সবচেয়ে উপভোগ্য খেলাটি শুরু করেন। এ সময় রেফারির ভূমিকা পালন করেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম। গ্যালারিহীন পত্রহীন গাছের নিচে বসে খেলা উপভোগ করেন অপেক্ষাকৃত সিনিয়র সাংবাদিকরা। খেলায় দুইপক্ষই সমানে সমান। ‘বিনাযুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদেনী’ এমন প্রত্যয়ে গোলহীন খেলা শেষ হয়। শেষে প্যানাল্টিতে একগোলে এগিয়ে যায় নবীনদের টিম। এমন আনন্দ উৎসবে সকলেই যেন স্মৃতিকাতর। পুরনো দিনের ফিরে স্মৃতিতে সবাই উচ্ছ¡সিত গানে আর প্রাণে।

মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক নাঈম যাবতীয় খেলাধুলার ব্যবস্থাপনায় ছিলেন এবং তাকে সহযোগিতা করেন প্রেসক্লাব সদস্য সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন। ধারাবাহিক আনন্দ প্রতিযোগিতার দ্বিতীয় ইভেন্ট ছিল ইনআউট বা ‘হশকর ঢিলকর’ খেলা। মাথিউড়া চা বাগানের ছায়াময়ী পত্রপল্লবহীন বৃক্ষরাজির ঝরাপাতায় মগ্ন রাস্তায় শুরু হয় এই অদ্ভূত খেলা। এ খেলায় সকলবয়েসীরা অংশ নেন। কিন্তু গত বছরের মতো এবারো বর্তমান প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম শেফুল সমকালের নূরুল ইসলামের প্রতি অভিযোগ আনেন বৈষম্যের। তিনি বলেন, ‘নূরুল আমাকে এবারও ইচ্ছা করে ডিসকোয়ালিফাইড করেছে। বাকিরা হাসিতে ফেটে পড়েন।

এ খেলা সম্পন্নের পর মাথিউড়া ফিশারিজ বাংলোয় শুরু হয় ঝুঁড়িতে বল নিক্ষেপ ও হাঁড়িভাঙা প্রতিযোগিতা। এই দুই প্রতিযোগিতায় প্রতিযোগিতারা ঝুঁড়িতে বল নিক্ষেপ করতে পারলেও কেউই হাঁড়ি ভাঙতে পারেন নি। তবে হাটে হাঁড়ি ভাঙতে না পারলেও সাংবাদিক আব্দুর রব ও শাহনেওয়াজ চৌধুরী সুমনের প্রাণবন্ত উপস্থাপনা ও খুনসুটি ছিল উপভোগ্য। এর মধ্যেই বাবুর্চি সেলিমের রান্না করা স্বাদের তরকারি ভক্ষণের ডাক পড়ে। মাগুর মাছের সাথে শীম বীচি, টেংরা মাছ দিয়ে টমেটো আর কক মোরগ, আলু ভর্তা ক্ষুধার্ত সাংবাদিকদের রসনা জুড়ায়।

মাথিউড়া চা বাগানে ভ্রমণের পূর্বে স্থান নির্ধারণ ও ভ্রমণের যাবতীয় সুযোগ নিশ্চিত করেন সিনিয়র সাংবাদিক মো. আব্দুল আজিজ ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফরহাদ আহমদ। পুরো ভ্রমণজুড়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গ দিয়েছেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেল। এছাড়া বাগান ম্যানেজার ওমর ফারুক সাংবাদিকদের বাংলোয় অবস্থানের সুযোগ করে দেন এবং আগত প্রত্যেক সাংবাদিককে এক প্যাকেট করে চা পাতা উপহার দেন।

শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মারিফতি গান ‘পাক পানি চিনিয়া নাও বাইও/ হায়রে আমার হাউসের নাইয়া’ গান পরিবেশন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ। বয়সের পড়ন্ত বেলায় উপনীত এই সাংবাদিকের গানে উপস্থিত সাংবাদিকরা ছিল প্রাণের উচ্ছ¡লতায় ভরপুর। তারা তালি দিয়ে দিয়ে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে তুলেন। এর আগে সুনীলের বিখ্যাত কবিতা তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি আবৃত্তি করেন দেশটিভির সাংবাদিক সালেহ এলাহি কুটি ও কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রথামাংশ আবৃত্তি করেন সাংবাদিক সালাহ্ উদ্দিন ইবনে শিহাব। পরে বিজয়ীদের মধ্যে খেলাধুলা ও র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সরওয়ার আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের নেতৃত্বে আনন্দ ভ্রমণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, মৌসুফ এ চৌধুরী, শ. ই সরকার জবলু, মাসুদ আহমদ, মামুনুর রশিদ মহসিন, সাংবাদিক মোস্তাক আহমদ চৌধুরী, আফরোজ আহমদ, হোসাইন আহমদ, সৈয়দ বয়তুল আলী, পুলক পুরকায়স্থ, জুলফিকার আলী ভূট্টো, মো. আমির, আবুল হায়দার মো. তরিক, মো. আশরাফ আলী, এম এ কাইয়ুম সুলতান, অলী আহমদ মাহিন, আব্দুল আজিজ রিয়াদ, রাজন আহমদ তৌফিক, রিপন মিয়া প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top