logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপির সম্মেলনে এম নাসের রহমান
“ফ্যাসিস্ট আওয়ামীলীগ মারা গেছে ৫ই আগস্ট আর দাফন হবে ভারতে”

প্রকাশিত হয়েছে : 24 February 2025, 5:19 pm

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, আওয়ামীলীগ কখনোই জনগণের কল্যাণের রাজনীতি করেনি। জনগনের ভোটের প্রতি তাদের কোন তোয়াক্কা ছিল না। ভারতের সাহায্যে যেনতেন ভাবে ক্ষমতায় আসে। তাদের ভোটার ছিলো প্রশাসন, পুলিশ আর ম্যাজিস্ট্রেট। এই তিনটা রাস্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামীলীগ দেশে সাড়ে পনেরো বছরের রাম রাজত্ব চালিয়েছে। জনগণ তাদের কখনোই ভোট দেয়নি। কারণ কোন ভাল মানুষ আওয়ামীলীগের রাজনীতির করার কথা নয়। কারো মনে যদি, কুটিলতা, বদমাসি, হটকারি, মানুষকে ঠকানি, এসব মন মানসিকতা থাকে তাহলে তারাই আওয়ামীলীগ করবে। এগুলোর চারটির একটি গুণও যদি না থাকে, তাহলে আওয়ামলীগ করতে পারবে না। তারা সবসময় মুখেমুখেই বলেছিলো জনগণ, কিন্তু কোন সময়ই জনগণের স্বার্থে তারা রাজনীতি করেনি। তাইতো জনগণের দৌড়ানি খেয়ে ভারতে পালিয়েছে। এখন কই সব বাটপারের দল। এই আওয়ামীলীগের নাম পরিবর্তন হয়ে এখন জনগণ দিয়েছে বাংলাদেশ বাটপার লীগ। তাদের বি.এ.এল নামের সাথে তাদের চরিত্র প্রকাশ পায়। এই দলের নামের সাথে বাংলা ভাষারই কোন সম্পর্ক নাই। আওয়ামী উর্দু শব্দ, এর অর্থ জনগণ আর লীগ ইংরেজী শব্দ। তাদের নামের মাঝেই গন্ডগোল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম নাসের রহমান।

নাসের রহমান বলেন, আওয়ামীলীগ মারা গেছে। এটার লাশও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এটি বেওয়ারিশ হিসেবে একসময় দাফন করা হবে। ফ্যাসিস্ট এই দলটি ছাত্র জনতার বিপ্লবে, মারা গেছে ৫ই আগস্ট আর দাফন হবে ভারতে। সম্প্রতি এক নাবালক উপদেষ্টা বলেছে, আওয়ামীলীগের যারা অন্যায় অবিচার করেনি তারা মাফ চেয়ে রাজনীতি করতে পারবে। এখন বলেন, তাদের নেত্রী খুনি হাসিনা চৌদ্দশ মানুষ হত্যা করেছে, দেড় হাজার মানুষকে গুম খুন করেছে। লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করছে। এখন কে আওয়ামলীগকে মাফ করবে? কারা মাফ করবে? দেশের জনগনের চাওয়া একটাই, আওয়ামীলীগের একমাত্র জায়গা হলো ফাঁসির কাস্ট, আর না হলে ফায়ারিং স্কোয়ার্ড।
তিনি বলেন, এই দেশে আওয়ামীলীগ আর ফেরার কোন সুযোগ নেই। এই দলটি ফ্যাসিস্ট। আওয়ামীলীগ মানেই দেশের মানুষের সম্পদ লুটেরা, চোর, বাটপার। তবে একটা শর্তে তাদের রাজনীতি করার সুযোগ দেয়া যেতে পারে। যদি তাদের দলটির নাম পরিবর্তন করে, বাংলাদেশ বাটপারলীগ রাখে। তাহলে রাজনীতি করার এই একমাত্র সুযোগ জনগন দিতে পারে, এছাড়া আর কোন সুযোগ নেই।

এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন, চাঁদনীঘাটে শহর বাইপাস ব্রিজ তো আমার জন্যে কোন বিষয়ই না। এই মনু নদীর বাঁধের জন্য নাকি আওয়ামীলীগ তেরশো কোটি টাকা খরচ করেছে। যেখানে তিনশো কোটি টাকার কাজ হলেই বেশি হবে। এই তেরশো কোটি টাকা কোথায় গেল? মাটির নিচে তো আর যায়নি। সব লুটপাট করেছে এরা। বিএনপির আমলে আমি নতুন ব্রিজে একটা ব্রিজ করে দিয়েছিলাম, এখন এখানে বড় বাজার হয়েছে। এখন শহর বাইপাস ব্রিজও হবে। এসব ব্রিজ আমার জন্য তো ওয়ানটুর ব্যাপার।

নাসের রহমান বলেন, বিএনপির আমলে আমরা মৌলভীবাজারে কাজ করার মতো জায়গা বাকি রাখিনি। এখন খুঁজতেছি বাকি কি কি কাজ করা যায়। আগে রাস্তাগুলো মেইটেনেন্স করতে হবে। আগে যে রাস্তা বানিয়ে দিয়েছিলাম, এগুলো তো সংস্কারই করেনি। এগুলো এখন ঠিক করতে হবে।

তিনি বলেন, মৌলভীবাজারে ভূয়া এমপি যারা হয়েছিলো, এগুলো তো জনগণের ভোটে হয়নি। এজন্য এদের কোন দায়বদ্ধতা ছিল না। এরা টাকা কামানোর ধান্ধায় ছিলো। এক রাতের ভোটের ভূয়া এমপির আগে ছিলো টিনশেডের ঘর, এখন নাকি পাঁচতালা দুইটা দালান বানিয়েছেন। আলাদিনের চেরাগ পেলেন না কি? এসব জনগনের সম্পদ লুটপাট আর চুরির টাকা। বিএনপি দেশের মানুষের উন্নয়ন নিয়ে কাজ করে। আর ওই বাটপারলীগ তাদের পকেটের উন্নয়ন নিয়ে কাজ করেছিলো।

নাসের বলেন, বাংলাদেশ বাটপারলীগ তাদের পকেটের উন্নয়ন করতে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা ইন্ডিয়ায়, লন্ডনে, আমেরিকায়, কানাডায়, অস্টেলিয়ায় পাচার করে নিয়ে গেছে। আর এই চোরদের বিচারের জন্য দেশের জনগন ঐক্যবদ্ধ। খুনি হাসিনার বিচারের রায় জনগণ চায়, হাসিনার ফাঁসি। তার অপরাধের মাত্র এতোটাই একবার নয় কয়েশোবার ফাঁসি হওয়া উচিত। তার এক হাজারবার ফাঁসি হওয়া উচিত। আর তাকে জীবিত অবস্থায় আয়নাঘরের চেয়ারে ঘুরানো দরকার। সে মানুসিক বিকারগ্রস্থ সাইকো।

চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহেল বকসের সভাপতিত্বে ও সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, সাবেক সহ-সভাপতি আয়াছ আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম। সভাপতি পদে আজমল আমিন তরফদার ১০১টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর জিল্লুল বকস সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top