logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাজনগর সরকারি কলেজে ছাত্রশিবিরের ১৫ দফা প্রস্তাবনা

প্রকাশিত হয়েছে : 27 February 2025, 4:44 pm

রাজনগর প্রতিনিধি::

মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজে ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে ১৫ দফা প্রস্তাবনা’ বাস্তবায়নে স্মারকলিপি দিয়েছে ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তামান্না বেগমের কাছে এই স্মারকলিপি প্রদান করেন ছাত্রশিবিরের রাজনগর সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল আপন ও সেক্রেটারি জিবান আহমদ।

জুলাই অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র জনতাকে শ্রদ্ধা জানিয়ে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অজস্র ছাত্র-জনতার ত্যাগ-কুরবানি ও শাহাদাতের বিনিময়ে যে সুযোগ পাওয়া গেছে সেই সুযোগ কে শহিদদের প্রত্যাশা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের আলোকে কাজে লাগানো প্রয়োজন। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে একটি বৈষম্যহীন ও সুস্থ্য ক্যাম্পাস বিনির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী।

এতে ফ্যাসিবাদবিরোধী নতুন ক্যাম্পাস বিনির্মাণে রাজনগর সরকারি কলেজ ছাত্রশিবিরের পক্ষ থেকে ১৫টি প্রস্তবনা তুলে ধরা হয়।

তাদের প্রস্তবনাগুলো হলো-

১. ক্যাম্পাসে একটি জুলাই স্মৃতি কর্ণার স্থাপন করা।
২. দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া।
৩. কলেজে B.N.C.C সচল করা।
৪. কলেজের একটি নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা।
৫. কলেজের সকল প্রশাসনিক কার্যক্রম (বিভিন্ন ধরনের আবেদন, টাকা দেওয়া, সার্টিফিকেট, মার্কশিটসহ প্রয়োজন ডকুমেন্ট উত্তোলন) আধুনিকায়ন করে অনলাইনে নিয়ে এসে প্রশাসনিক জটিলতা, শিক্ষার্থীদের দুর্ভোগ কমিয়ে আনা।
৬. সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা।
৭. ক্যাম্পাস অভ্যন্তরে আইন করে ধূমপান নিষিদ্ধ করা।
৮. প্রতিটি সাবজেক্টে স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া।
৯. ক্যাম্পাসে মেয়েদের জন্য আলাদা নামাজ এবং ওযুর ব্যবস্থা করা।
১০. কলেজ মসজিদ প্রয়োজনীয় সংস্কার করা।
১১. পুরাতন ভবনের ওয়াশরুম সংস্কার করা।
১২. প্রতি বছরের কমপক্ষে দুইটি করে শিক্ষা সেমিনার আয়োজন করতে হবে। এতে দেশের বিভিন্ন গণ্য-মান্য শিক্ষাবিদদের আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন সেশনের আয়োজন করা।
১৩. কলেজ প্রশাসনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রদান করা।
১৪. শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে কলেজে একটি ডিবেট ক্লাব গঠন করা।
১৫. কলেজ লাইব্রেরীকে আধুনিকায়ন করে বইয়ের সংখ্যা বৃদ্ধি করা ও বাহির থেকে বই নিয়ে পড়ার জন্য মানসম্মত রিডিং রুমের ব্যাবস্থা করা।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, এসব প্রস্তাবনার আলোকে ক্যাম্পাসকে ঢেলে সাজিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ-গাজীদের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন করা হবে বলেই বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বিশ্বাস করে। দ্রুততম সময়ের মাঝে শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনা করে উল্লেখিত প্রস্তাবনার আলোকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে অধ্যক্ষের অনুরোধ জানান তারা।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top