logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আইনজীবী সুজন হত্যার ঘটনায় আরো তিন আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে : 13 April 2025, 8:14 pm

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারে মিস কিলিংয়ে আইনজীবী সুজন মিয়া খুনের ৫ আসামী গ্রেফতারের দু‘দিন পর আরও তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করার ওই ঘটনায় এ পর্যন্ত মোট ৮ আসামীকে গ্রেফতার করল পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সুজন খুনের ঘটনায় আরও তিন আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। এর আগে গত ১০ এপ্রিল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম. কে, এইচ জাহাঙ্গীর হোসেন লোহমর্ষক ওই ঘটনার ৫ আসামীকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে রহস্য উন্মোচনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার হাসানপুর গ্রামের আব্দুল আউয়াল এর ছেলে সাইদুল ইসলাম সাবেল (২১) , চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ গ্রামের মো: শাহীন মিয়া ও শহরের গীর্জাপাড়া এলাকার মাহবুবুর রহমান মোজাম্মিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, ১০ এপ্রিল বিকেলে সাইদুল ইসলাম সাবেল ও ১২ এপ্রিল ভোরে শাহীন ও মাহবুবকে তাদের নিজ নিজ বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। তিনি জানান, গ্রেফতারকৃত ৩ আসামীর মধ্যে একজনকে ১১ এপ্রিল আর আরেকজনকে ১২ এপ্রিল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে গ্রেফতার ৩জনের একজন শিশু বয়সী হওয়ায় একই দিন তাঁকেও আইনানুযায়ী শিশু আদালতের মাধ্যমে গাজীপুরের শিশু শোধানাগারে পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারী ওই কর্মকর্তা।

এ ঘটনায় আগে গ্রেফতারকৃত ৫ আসামী হলেন, সদর উপজেলার বাসুদেবশ্রী এলাকার বাসিন্দা মূল পরিকল্পনাকারী নজির মিয়া ওরফে মুজিব (২৫), রঘুনন্ধনপুর এলাকার বাসিন্দা মো. আরিফ মিয়া (২৭), দিশালোক এলাকার হোসাইন আহমদ সোহান (১৯), রাজনগর উপজেলার মাথিউরা চা বাগানের লক্ষণ নাইডু (২৩) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাসিন্দা আব্দুর রহিম (১৯)।

ওই দিন সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন জানিয়েছিলেন, খুনের পেছনের মূল পরিকল্পনাকারী নজির মিয়া ওরফে মুজিব তার পাশের বাড়ির অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত মিসবাহের সঙ্গে পূর্বশত্রুতা ছিল। ওই শত্রæতার প্রতিশোধ নিতে ভাড়াটিয়া খুনি নিয়োগ করে মুজিব। মুজিবের পূর্বপরিচিত লক্ষণের মাধ্যমে এসব খুনির সঙ্গে যোগাযোগ হয় এবং মুজিব মোবাইল ফোনে মিসবাহের ছবি পাঠায়। ৬ এপ্রিল রাত ১০ টা ৫০ মিনিটের সময় শহরর পৌরসভার সামনের তামান্না ফুসকার দোকানে আইনজীবী সুজন মিয়াকে মিসবাহ ভেবে ভুল করে তাকে ভিডিও কলে দেখিয়ে নিশ্চিত করে খুনিরা। এ সময় মুজিব ফোনে নির্দেশ দেন ছবির সঙ্গে সুজনের মিল আছে। এরপরই চেয়ারে বসা অবস্থায় সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী। পুলিশ সুপার বলেন, ঘটনার সমস্ত তথ্য প্রমান পুলিশের কাছে রয়েছে এবং মিসবাহ এর সাথে যে মুজিব এর বিরোধ আছে তার তথ্যও আমরা সংগ্রহ করেছি। এ ঘটনায় ৮ এপ্রিল মৌলভীবাজার সদর মডেল থানায় নিহতের ভাই এনামুল হক সুমন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

<span style='color:red;font-size:16px;'>ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত</span>	 <br/> শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top