জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : 12 October 2025, 7:20 pm

নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি” আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার ১২ অক্টোবর মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমীর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল।
স্মারকলিপিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি অনুসরণ, এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনসহ ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, জেলা প্রচার সম্পাদক মুফতী রুহুল আমীন, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, খেলাফত যুব মজলিসের জেলা সংগঠন সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম তালহা, কর্মী হাফেজ মাওলানা রুহুল আমীন রুবেল, মাওলানা মহসীন আহমেদ আজাদ, ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফী প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা, পৌর ও সদর উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






