logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত হয়েছে : 16 September 2014, 6:21 am

অভিযুক্ত ঢাবি শিক্ষক সাইফুল ইসলাম

অভিযুক্ত ঢাবি শিক্ষক সাইফুল ইসলাম

পূর্বদিক ডেস্ক ::

শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভায় বসে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়। সোমবার রাতে সিন্ডিকেট সভার পর উপাচার্য সাংবাইদকেদর বলেন, “সে যে অপরাধ করেছে, তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার মতোই।” সিন্ডিকেট সভা চলার মধ্যেই এই শিক্ষকের শাস্তি দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিভাগের শিক্ষার্থীরা সিনেট ভবনে মানববন্ধন করে। অন্যদিকে অধ্যাপক সাইফুলকে কলা ভবনের ষষ্ঠ তলায় তার কক্ষে অবরুদ্ধ করে রাখে আরেক দল।

এদিকে অভিযুক্ত শিক্ষক সাইফুল দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার। সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে সিন্ডিকেট নোটিস দেবে অধ্যাপক সাইফুলকে। এখন বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি করবে। তার সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, অধ্যাপক সাইফুলকে চিরতরে বহিষ্কার করতে হবে। তা না হলে আন্দোলন চালিয়ে যাবে তারা।

রাতে সিন্ডিকেট সভার পর আন্দোলনরত শিক্ষার্থীরা কলা ভবনে অপরাজেয় বাংলার সামনে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক সাইফুলকে চিরতরে বহিষ্কারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাতদিন সময় বেঁধে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শওকতুল ইসলাম বলেন, “এই সময়টাতে (সাত দিন) আমরা অহিংসভাবে সাংস্কৃতিক প্রতিবাদ চালিয়ে যাব।”

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাত দিনের মধ্যে এই শিক্ষককে স্থায়ী বরখাস্ত করা না হলে ‘সহিংস’ আন্দোলনেও পিছপা হবে না বলে হুমকি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।    অধ্যাপক সাইফুল গত শনিবার (১৩ সেপ্টেম্বর) তার বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এরপর রোববার ওই ছাত্রী উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। মোবাইল ফোনে ধারণ করা ‘অধ্যাপক সাইফুলের অনৈতিক প্রস্তাবের’ একটি অডিও ওই অভিযোগের সঙ্গে যুক্ত করে দেন তিনি।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে অধ্যাপক সাইফুলকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। দুপুরে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।প্রক্টরের হস্তক্ষেপে সাময়িক মুক্ত হয়ে বিভাগের শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের প্রশাসনিক কাজ থেকে সাময়িক অব্যাহতি চেয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি লেখেন অধ্যাপক সাইফুল। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “যৌন হয়রানির অভিযোগ ওঠায় সুষ্ঠু তদন্তের স্বার্থেই অধ্যাপক সাইফুল এই সিদ্ধান্ত নিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি অব্যাহতি চেয়েছেন।”

অধ্যাপক সাইফুল তখন সাংবাদিকের সামনে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ‘ষড়যন্ত্রের’ শিকার। সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব না দিয়ে তিনি চুপ করে থাকেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ বলেন, সেই ছাত্রীর দেয়া অডিও রেকর্ড শুনে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

প্রক্টর চলে যাওয়ার পর শিক্ষার্থীরা পুনরায় অধ্যাপক সাইফুলকে তার কক্ষে অবরুদ্ধ করে। রাতে সিন্ডিকেট বৈঠক শেষ হওয়ার পর প্রক্টর এসে তাকে শিক্ষার্থীদের বুঝিয়ে-শুনিয়ে তাকে গাড়িতে তুলে দেন।

জাতীয় এর আরও খবর
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ

<span style='color:red;font-size:16px;'>ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন</span>	 <br/> ‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
‘তরুণদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চান রাষ্ট্রপতি

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top