রাজনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : 21 October 2015, 5:57 pm
রাজনগর প্রতিনিধি::
জেলার রাজনগর উপজেলায় অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামের হুমায়ুন আহমদের মৎস্য খামারের পাশ থেকে বাতাসে ভেসে আসে দুর্গন্ধ ।
এসময় স্থানীয়রা খোঁজাখোঁজি করে রাস্তার পাশে কচুরিপানার মধ্যে কালো বোরকা পরিহিত এক নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে বিকেল সাড়ে ৪টায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল সাংবাদিকদের কাছে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।







