logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. নারী ও শিশু

দুই শিশু হত্যার রায় ও প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে : 8 November 2015, 11:00 am

তমাল ফেরদৌস ::
দেশের আলোচিত দুই শিশু সিলেটের সামিউল আলম রাজন (১৩) ও খুলনার রাকিব হাওলাদার (১২) হত্যাকা-ের রায়ের মধ্যদিয়ে আবারও প্রমাণ হলো দেশে আইনের শাসন আছে। সিলেটের মামলাটি ১৬ বিচারিক কার্যদিবসে এবং খুলনার মামলাটি ১১ বিচারিক কার্যদিবসে রায়ের মাধ্যমে সম্পন্ন হলো। সিলেটের ঘটনার পর প্রায় ৪ মাস ও খুলনার ঘটনার সময় ৩ মাস ৫ দিন। এতো কম সময়ে দেশে কোন মামলার রায় বিরল ঘটনা এবং এই রায়টি ইতিহাসের অংশ হিসেবে স্থান পেলো।

RAKIB-RAJON 1

পৃথক দুটি মামলায় ৬ জনকে ফাঁসি, ৪ জনকে খালাস, একজনকে যাবজ্জীবন, ৩ জনকে ৭ বছরের ও ২ জনকে এক বছর করে কারাদ- দেওয়া হয়। দ-প্রাপ্ত প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদ- প্রদান করা হয়।

এমামলার রায় হওয়ার পর অ্যাটর্নী জেনারেল, শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন, আইনজীবীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা মতামত দিয়েছেন, এই রায়ের ফলে সাধারণ মানুষের দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা মজবুত হবে। এছাড়া এধরনের অপরাধও কমে আসবে বলে তাদের ধারণা।

দ-প্রাপ্ত আসামীদের হয়তো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তবে নৃশংস এই দুই হত্যাকা-ের রায়ের কোন পরিবর্তন দেখতে চায় না এদেশের সাধারণ মানুষ। রায়টি দ্রুত সময়ে সম্পন্ন হওয়ায় দেশের মানুষ এটিকে সরকারের সদিচ্ছা, আইনজীবী ও বিচারকদের ইতিবাচক মনোভাবকে সাধুবাদ জানিয়ে রায়ের দ্রুত কার্যকারিতা দাবি করেছেন। একই সাথে নির্যাতিতদের পরিবারের পক্ষ থেকেও সরকারের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।

সিলেট মহানগর দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মিছবাউদ্দিন সিরাজ গণমাধ্যমকে জানান, আগামী ৭ দিনের মধ্যে রায়ের নথিপত্র হাইকোর্টে যাবে এবং এরপর আপিল বিভাগে রায়টির কপি যাবে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্য রাখছিলেন তখন কাছাকাছি সময়েই এই আলোচিত যুগান্তকারী দুই মামলার রায় ঘোষিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবনে সদ্য সমাপ্ত নেদারল্যান্ডস সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমার দেশকে আমি ভালবাসি। বাংলাদেশকে অনিরাপদ প্রমাণ করার জন্য একটি গোষ্ঠী ‘আর্টিফিশিয়ালি’ এসব গুপ্তহত্যা ও হামলা চালাচ্ছে। তিনি বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে উপস্থিত সাংবাদিকদের বলেন, সিরিয়ায় কি ঘটছে, লিবিয়ায় কি ঘটছে, ইরাকে কি ঘটছে ? তা অবশ্যই আপনারা জানেন। সেসব দেশে যা হচ্ছে বাংলাদেশেও এরা সে অবস্থার সৃষ্টি করতে চায়।

তারা বাংলাদেশকে আফগানিস্থান, পাকিস্থান, সিরিয়া, ইরাক ইত্যাদি দেশের মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে। দেশে পরিকল্পিত হত্যাকা- চালানো হচ্ছে এবং একাজে মদদ দিচ্ছে বাইরের দেশগুলো।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাজনীতি এখন এতো দৈন্যদশায় পড়ে নাই যে আমাকে আলোচনার জন্য একজন খুনীর সাথে সংলাপে বসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া যদি জামায়াতের সঙ্গ ছাড়েন তবেই আলোচনার সুযোগ তৈরী হতে পারে।

দেশব্যাপী ব্লগার, প্রকাশক হত্যাকা-ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন যে এসব কারা করছে। দেশকে আইএস কারা বানাতে চায়। তাই আপনারাসহ (সাংবাদিকরা) সবাইকে সাহস রাখতে হবে। আমি ১৯৮১ সাল থেকে খুনের তালিকায় আছি। কোথাও সন্ত্রাসীদের অস্তিত্ব পাওয়া গেলে তাদের ধরতে সবার সহযোগিতা চাই। তবে অবশ্যই সব খুনের বিচার হবে।

তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে লিখার বিষয়ে বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এধরনের লেখা যেনো না হয়। আমরা ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষতার অর্থ এই নয় যে ধর্মহীনতা। কেউ ধর্ম মানবে না এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু অন্যের ধর্মে আঘাত দেওয়া যাবে না। বিকৃত লেখা মানবিক গুণ নয়।

নারী ও শিশু এর আরও খবর
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে

কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে

সুনামগঞ্জে সন্তান হ’ত্যা’র হুমকি দিয়ে বিধবা নারীকে ধ’র্ষ’ণে’র অভিযোগ, আদালতে মামলা

সুনামগঞ্জে সন্তান হ’ত্যা’র হুমকি দিয়ে বিধবা নারীকে ধ’র্ষ’ণে’র অভিযোগ, আদালতে মামলা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম

হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
জামালগঞ্জে ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম

কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ

কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশের খাঁচায় ধর্ষক

কুলাউড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশের খাঁচায় ধর্ষক

সর্বশেষ সংবাদ
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: সড়ক প্রতিমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
চা-শ্রমিকের পেটে ক্ষুধা থাকলে মজুরি বৃদ্ধির লড়াই চলবে
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম, নিখোঁজ চালক
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
শ্রীমঙ্গলে অবসরে গেলেন ৫৩ শিক্ষক, পেলেন সম্মাননা
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
নৃত্য উৎসব: ঢাকের তালে নৃত্যের ছন্দে মুখর মৌলভীবাজার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
কমলগঞ্জে সিঁড়ির নিচে ৫ কোবরা শাবক
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
মৌলভীবাজারে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
নোবিপ্রবিতে ফের লাগানোর পরও উধাও ছাত্রশক্তির ব্যানার
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top