logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

ভারত থেকে কয়লা আমদানি বন্ধ
১শ কোটি টাকার রাজস্ব ক্ষতি, ৩৩ লক্ষ শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা

প্রকাশিত হয়েছে : ২ ডিসেম্বর ২০১৪, ৯:০১ পূর্বাহ্ণ

জয়নাল আবেদীন
ভারতের সংশ্লিষ্ট শুল্ক স্টেশনগুলোতে ওয়েইট ব্রিজ ও ওজন পরিমাপক যন্ত্র স্থাপন না হওয়ায় সিলেটের ৬টি শুল্ক স্টেশন দিয়ে প্রায় ৭ মাস ধরে কয়লা আমদানি বন্ধ রয়েছে। ফলে গত ৭ মাসে সরকার প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। পাশাপাশি প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে ইটভাটাগুলোতেও ইট পোড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কয়লা আমদানি শুরু না হলে সর্বস্বান্ত হওয়ার পাশাপাশি কয়লার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সারা দেশের প্রায় ৩৩ লাখ ইটভাটার শ্রমিকের বেকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে কয়লা আমদানিকারকরা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটের তামাবিল, সুতারকান্দি, ভোলাগঞ্জ, বড়ছড়া, চারগাঁও ও বাগলি শুল্ক স্টেশন দিয়ে ভারতের মেঘালয় রাজ্য থেকে কয়লা আমদানি করা হয়ে থাকে প্রতিনিয়ত। এসব স্টেশন দিয়ে প্রতিবছর ভারত থেকে প্রায় ২০ লাখ মেট্রিক টন কয়লা আমদানি হয়। ইটভাটা ছাড়াও চা-বাগান ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে আমদানিকৃত এই কয়লা ব্যবহৃত হয়ে থাকে। গত মে মাসে ভারতের মেঘালয় রাজ্যের পরিবেশবাদী সংগঠন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অপরিকল্পিতভাবে কয়লা উত্তোলন ও পরিবহন বন্ধে উচ্চ আদালতে রিট করে। এর পরিপ্রেক্ষিতে ১৬ মে থেকে সিলেটের সব শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি বন্ধ রয়েছে। গত ৭ অক্টোবর ভারতের উচ্চ আদালত শর্ত সাপেক্ষে সাময়িক সময়ের জন্য কয়লা রফতানির অনুমতি দেয়। তবে বেঁধে দেওয়া শর্তের মধ্যে রয়েছে প্রতিটি শুল্ক স্টেশনে ওয়েইট ব্রিজের মাধ্যমে কয়লা পরিমাপ করে রফতানি করা। কিন্তু ভারতের শুল্ক স্টেশনগুলোতে ওয়েইট ব্রিজ না থাকায় কয়লা রফতানি শুরু করতে পারছেন না সে দেশের রফতানিকারকরা। এ অবস্থায় ওয়েইট ব্রিজ স্থাপন হওয়ার আগ পর্যন্ত পুরাতন নিয়মে কয়লা রফতানির অনুমতি চেয়ে ভারতীয় রফতানিকারকরা আবারও আদালতের শরণাপন্ন হয়েছেন।

এ ব্যাপারে ইট প্রস্তুতকারক ও মালিক সমিতির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ ফয়েজ আহমদ জানান, ভারত থেকে কয়লা না আসার ফলে সিলেট বিভাগ তথা সমগ্র বাংলাদেশের ইটভাটার মালিকরা চোখে সরষে ফুল দেখছেন। কেননা সিলেটের কয়েকটি ইটভাটা ব্যতীত বেশির ভাগ ইটভাটায় এখন পর্যন্ত আগুন দেওয়া সম্ভব হয়নি। অথচ প্রতি ইটভাটার মালিক শ্রমিক, মাটিসহ বিভিন্নভাবে ৬০ থেকে ৭০ লাখ টাকা বিনিয়োগ করে ফেলেছেন ইটভাটায়। কয়লা না পাওয়ায় ইট পোড়ানো শুরু করা যাচ্ছে না। অথচ প্রতি ইটভাটায় লাখ লাখ কাঁচা ইট প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে। বিশেষ ব্যবস্থায় কিছু কিছু ইটভাটার মালিক কয়লার টনপ্রতি ১৫ হাজার টাকা বেশি দিয়ে ক্রয় করে ইট পোড়ানো শুরু করলে শীঘ্রই কয়লা না পাওয়া গেলে তাও বন্ধ হয়ে যাবে। সরকারি উদ্যোগে কয়লা আমদানির দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে এ শিল্পের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়াসহ কোটি কোটি টাকার লোকসানে পড়বেন ইটভাটার মালিকরা। সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ইটভাটার মালিকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

এ ব্যাপারে কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ জানান, আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কয়লা আমদানি শুরুর সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কয়লা আমদানি শুরু না হলে ইটভাটার মালিকরা সর্বস্বান্ত হয়ে যাবেন। ইটভাটার মালিকরা ৬০-৬৫ লাখ টাকা বিনিয়োগ করে আছেন এ সিজনে। কয়লার অভাবে তারা ইট পোড়াতে পারছেন না। আমদানি শুরু না হলে কয়লার সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্ট ইটভাটায় প্রায় ৩৩ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কয়লা আমদানি চালু থাকলে গত সাত মাসে সরকার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১০০ কোটি রাজস্ব আদায় করতে পারত।

এছাড়া ব্যবসায়ীরা ব্যাংক ঋণ নিয়ে এলসি খোলায় প্রতিদিনই সুদ দিতে হচ্ছে। সাত মাসে ব্যবসায়ীরা প্রায় ৫০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তিনি।

জাতীয় এর আরও খবর
বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top