logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

উদ্বেগ জানিয়ে যুক্তরাজ্যের কিছু আলেমের বিবৃতি
মাজারে হামলা ও ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রকাশিত হয়েছে : 13 September 2024, 8:35 pm

যুক্তরাজ্য সংবাদদাতা:

বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা ও ভাঙচুর করে যারা আইন হাতে তুলে নিয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন যুক্তরাজ্যের কিছু আলেম। তারা এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে আজ শুক্রবার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বার্মিংহাম, যুক্তরাজ্যের বৃহৎ ইসলামি মারকাজ সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ হাফিজ মাওলানা সাব্বির আহমদসহ বেশ কিছু আলেম স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে তারা বলেন, ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে পীর-দরবেশ ও আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। এতদঞ্চলের মানুষ তাদের অনুপম আদর্শ ও আচার-আচরণে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। জীবিত অবস্থায় মানুষ যেমন তাদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছেন তেমনি ইন্তেকালের পরও তাদের প্রতি মানুষের অকৃত্রিম শ্রদ্ধা-সম্মান ও ভালবাসা রয়েছে। এদেশে সেই আধ্যাত্মিক মহাপুরুষদের শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মাজার রয়েছে। পীর-আউলিয়ার অনুসারী লাখো কোটি আশেক রয়েছেন। তারা মাজার জিয়ারত করেন ও ইসালে সাওয়াব পালন করেন। প্রতিবছর দেশ-বিদেশের কোটি কোটি মানুষ মাজারগুলো দর্শন ও জিয়ারত করেন। এটা এদেশের ঐতিহাসিক নিদর্শন ও ধর্মীয় কালচারের অংশও বটে। কিন্তু সম্প্রতি একটি ধর্মীয় উগ্রবাদীগোষ্ঠী মাজারগুলো ধ্বংসের উদ্দেশ্যে হামলা-ভাঙচুর ও তান্ডবলীলা চালিয়েছে। এতে কিছু মানুষ আহতও হয়েছেন। যা আইনের চরম লঙ্গন। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ করছি। আমরা মনে করি- এই উগ্রগোষ্ঠী মাজারে হামলা ও ভাঙচুরের আড়ালে দেশে অরাজক ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এরা কোন গোষ্ঠী ও বাহিনীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে কি না তা সরকারের খতিয়ে দেখা উচিত। পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি- মাজার ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতকরণ ও তদন্তের মাধ্যমে ভাঙচুরকৃত মাজারগুলো পুণঃসংস্কারের।

বিবৃতিতে তারা আরো বলেন, এখনো সারাবিশ্বে পীর- আউলিয়া ও সূফিয়ায়ে কেরামের অনুসারি ও সিলসিলার মানুষরা ইসলামের খেদমত আঞ্জাম দিচ্ছেন। কোন ধরনের সহিংসতা ও উগ্রতা ছাড়াই মানুষের মন জয় করে অমুসলিমদের দেশেও দ্বীনি তালিম-তারবিয়ত চালিয়ে যাচ্ছেন। মানুষ দিন দিন ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। অথচ- বাংলাদেশের মতো ইসলামের উর্বর জমিতে ধর্মীয় উগ্রবাদীরা সহিংসতা উস্কে দিচ্ছে। আমরা এতে যারপর নাই বিস্মিত। আমরা মনে করি- সরকার যদি এই বিধ্বংসী কার্য্যকলাপ এখনই বন্ধের উদ্যোগ না নেয় তাহলে ছাত্রজনতার বিপ্লবের উদ্দেশ্য নস্যাৎ হবে। তাই দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে ও আইনের শাসন নিশ্চিতে প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টাসহ সরকারে থাকা সকলকে এ ব্যাপারে দ্রুতত পদক্ষেপ নেয়া জরুরি বলে আমরা মনে করি।

বিবৃতিতে স্বাক্ষরকারী অন্যানের মধ্যে আছেন, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির প্রিন্সিপাল মাওলানা শায়্খ মাওলানা আবুল হাসান, শাহজালাল জামে মসজিদ, কভেন্ট্রির ইমাম ও খতিব মাওলানা হাফিজ মাওলানা মো. নূরুজ্জামান, শাহজালাল মসজিদের ইমাম মাওলানা মো. বদরুল ইসলাম, আক্স ব্রিজ লন্ডন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ করিমুল ইসলাম, শাহজালাল একাডেমি, রচডেলের ইমাম হাফিজ দেলোওয়ার হাসান সুমন, সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদ, আবাডিনের ইমাম হাফিজ মাওলানা রুহুল আমিন, সিরাজাম মুনিরা জামে মসজিদের ইমাম হাফিয মাওলানা শামসুল ইসলাম, হাফিয মাওলানা ওলিউর রহমান, মাওলানা আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব হলেন বিএনপি নেতা আব্দুল মুকিত ও ফখরুল ইসলাম

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

ডেনমার্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ দেশে দেশে ছড়িয়ে দিতে হবে- আলহাজ হাফিজ সাব্বির আহমদ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

সর্বশেষ সংবাদ
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
শ্রীমঙ্গলে ৪০ ফুট উঁচু মরা গাছ থেকে শালিক পাখি উদ্ধার
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নে সভা
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
সাজেকে প্রতিমন্ত্রী মীর হেলালকে বর্ণাঢ্য সংবর্ধনা
উন্নয়ন, পর্যটন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা দাবি
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল, রাজপথে থাকার ঘোষণা
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
হাইল হাওরে মাছ ধরার জালে ১৬ ফুটের অজগর, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে মাদ্রাসা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ নির্বাচিত অধ্যক্ষ শামছুল ইসলাম
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top