বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব
প্রকাশিত হয়েছে : 9 January 2026, 9:51 pm

বিশেষ প্রতিনিধি ::
সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টার পরিদর্শন করেছেন আল ইসলাহ ইসলামিক সেন্টার মিশিগান, আমেরিকার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজকর্মী আলহাজ মো. আব্দুল মুতলিব।
আজ ৯ জানুয়ারি শুক্রবার সিরাজাম মুনিরা জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন। এসময় তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান মসজিদের খতিব সাইয়্যিদ ফাদি জুবা ইবনে আলী, মসজিদের পরিচালক আলহাজ মাহবুবুর রহমান চৌধুরী রুহেল, আলহাজ কাজী মো. নানু মিয়া, আলহাজ হাফিজ সাব্বির আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন হাফিজ দেলওয়ার হাসান সুমন, ক্বারী আহমদ আলী, হাফিজ শামসুল ইসলাম প্রমুখ।






