আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ::
বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টারে আগামী ৬ ফেব্রুয়ারি আগমন করবেন আওলাদে রাসুল শায়েখ আসিম ইবনে আদি ইবনে ইয়াহইয়া। এ উপলক্ষ্যে সিরাজাম মুনিরা মসজিদে বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই মাহফিলের কার্যক্রম শুরু হবে। এই মাহফিলে সভাপতিত্ব করবেন সিরাজাম মুনিরা জামে মসজিদের খতিব ও প্রিন্সিপাল সাইয়্যিদ ফাদি জুবা ইবনে আলী।





